ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মাজিদ মোসায়েবি নামে এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান।দুই দেশের মধ্যে চলমান সংঘর্ষের দশম দিনে এ ফাঁসি কার্যকর হলো।ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইনের বরাতে এএফপি জানায়, ‘সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়া শেষে এবং সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতে মজিদ মোসাইবি নামের ওই ব্যক্তিকে আজ সকালে ফাঁসি দেওয়া হয়েছে। তিনি মোসাদকে সংবেদনশীল তথ্য সরবরাহের চেষ্টা করেছিলেন।’গত ১৬ জুন ইসমাইল ফকরি নামের আরেক মোসাদ গুপ্তচরের ফাঁসি কার্যকর করে ইরান। ইরানের বিচারবিভাগ-সংশ্লিষ্ট বার্তা সংস্থা মিজান অনলাইনের খবরে বলা হয়, ইরানের সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখায় ইসরায়েলি গুপ্তচর সংস্থার এক ‘ছদ্মবেশী এজেন্টের’ ফাঁসি কার্যকর করা হয়েছে।এর মধ্য দিয়ে গত কয়েক সপ্তাহে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর হলো।গত ১৩ জুন ইসরায়েলি হামলার পর থেকে ইরান একাধিক ব্যক্তিকে ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে গ্রেপ্তার করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জের হাওরে ধান কাটার ধুম, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক
কিশোরগঞ্জের হাওরে ধান কাটার ধুম, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কিশোরগঞ্জের হাওরাঞ্চলসহ পুরো জেলায় শুরু হয়েছে ধানকাটা উৎসব। হাওরের পাড়ে পাড়ে কিষান-কিষানীর যুথবদ্ধ কর্মচাঞ্চল্যে সরব ও মুখরিত হয়ে উঠেছে প্রতিটি Read more

সিটি করপোরেশন হচ্ছে সাভার
সিটি করপোরেশন হচ্ছে সাভার

ঢাকার সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি করপোরেশন এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত করার Read more

বরিশালে দাখিল পাশ ভুয়া ডাক্তার গ্রেফতার
বরিশালে দাখিল পাশ ভুয়া ডাক্তার গ্রেফতার

বরিশাল জেলার উজিরপুরে মাদ্রাসা থেকে দাখিল পাশ করে নিজেকে এমবিবিএস ডাক্তার দাবিদার সেই রেজাউল করিমকে অবশেষে গ্রেফতারের পর এক বছরের Read more

টেকনাফে নৌকার ভিতর থেকে ইয়াবাসহ গ্রেফতার ৪
টেকনাফে নৌকার ভিতর থেকে ইয়াবাসহ গ্রেফতার ৪

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ সদস্যরা মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন ফিশিং ঘাঁট এলাকা থেকে দেড় লাখ ইয়াবাসহ 'চার' মাদক কারবারিকে গ্রেফতার করতে Read more

ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কমালা হ্যারিসের
ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কমালা হ্যারিসের

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির কমালা হ্যারিস। গত বছর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন করে হেরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন