নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মাছ ধরার নৌকার সাথে ধাক্কা লেগে একটি স্পিডবোট উল্টে নারী ও শিশু সহ ৪ জন নিখোঁজ হয়েছে। এ ঘটনায় নিখোঁজের তালিকায় রয়েছেন এক নারী ও তিন শিশু।শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় ধনু নদীতে এ ঘটনা ঘটে।স্পিডবোট উল্টে ৪ জন নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।এ ঘটনায় নিখোঁজের তালিকায় রয়েছেন উপজেলার বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), নোপায়েল মিয়ার মেয়ে উষা মনি (৫) ও সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)।এ ঘটনায় গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন বয়রা গ্রামের হেলিম মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩০)।স্থানীয় লোকজন ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য একটি স্পিডবোট ভাড়া আনা হয়েছিল। বোটটি বরযাত্রী রওনা হওয়ার আগ মুহূর্তে কিছুক্ষণের জন্য বিয়ে বাড়ির ১৫ জন মিলে শুক্রবার বিকালে তারা ধনু নদীতে ঘুরতে যাওয়ার পর পাচহাট আন্ধাইর গ্রামের ভীম জালের মাছ ধরার নৌকার সাথে ধাক্কা খেলে মাঝ ধরার নৌকার মাঝি স্পিডবোট থামাতে বলে। বোটের চালকের সাথে ধস্তাধস্তি করতে থাকে। এসময় বোটটি ডুবে গেলে অনেকে সাঁতরে তীরে ওঠেন। আবার অনেকে নিখোঁজ রয়েছেন বলছেন। এদিকে বোটের মাঝি পাচহাট গ্রামেই চিকিৎসা নিয়েছেন।এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারের জন্য ময়মনসিংহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স থেকে ডুবুরি দল আসছে। তারা আসার পর আগামীকাল উদ্ধার অভিযান শুরু হবে।নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যাচ্ছে। তারা আগামীকাল সকাল থেকে উদ্ধার কাজে নিয়োজিত হবে। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম অবস্থান করছে। আমরা জানতে পেরেছি, নিখোঁজের ৩ জন শিশু ও ১ জন নারী রয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভ্রু প্লাকে হতে পারে যে ভয়াবহ রোগ
ভ্রু প্লাকে হতে পারে যে ভয়াবহ রোগ

ভ্রু হলো চোখের রত্ন। সুন্দর ভ্রু মুখের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। তাই অনেক নারীই নিয়মিত আইব্রো বা ভ্রু প্লাক করেন। Read more

কুয়াকাটা ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
কুয়াকাটা ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

পটুয়াখালীর মহিপুরে মুদি ব্যবসায়ী মন্নান শেখকে (৭৫) হোটেল কক্ষে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান Read more

রাতে দেখা যাবে ‘ব্লাড মুন’ ও দুই উজ্জ্বল গ্রহ
রাতে দেখা যাবে ‘ব্লাড মুন’ ও দুই উজ্জ্বল গ্রহ

আজ রাতেই আকাশে দেখা যাবে এক অনন্য মহাজাগতিক দৃশ্য। পূর্ণিমার চাঁদে পড়বে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর সেই মুহূর্তে রক্তিম চাঁদের আশপাশে Read more

ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পাবলিক পলিসি অ্যান্ড গভর্নেন্স (এমপিপিজি)’ প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও Read more

সড়ক নির্মাণে ‘মাটি কেলেঙ্কারি’, ঘুষে ধামাচাপার চেষ্টা!
সড়ক নির্মাণে ‘মাটি কেলেঙ্কারি’, ঘুষে ধামাচাপার চেষ্টা!

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক নির্মাণ কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে থেকে মাটি সংগ্রহ না করে ব্যক্তিমালিকানাধীন Read more

বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস

কিছুদিন আগেও নেইমারের সময়টা মোটেও ভালো যাচ্ছিল না। ইনজুরিতে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ খেলতে না পারায় শৈশবের ক্লাব সান্তোসের সমর্থকদের কাছ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন