রাজধানীর শ্যামপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সংঘটিত চাঞ্চল্যকর চুরি, ভাংচুর ও লুটপাটের ঘটনায় র‍্যাব-১০-এর অভিযানে দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৭ জুন) বিকেলে ঢাকা মহানগরীর কোতোয়ালী থানাধীন জনসন রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব।র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গত ১৩ জুন রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ডিএমপির শ্যামপুর থানাধীন করিমুল্লাবাগ এলাকায় ‘সুজানা ট্রেডার্স’ নামক একটি প্রতিষ্ঠানে পূর্ব শত্রুতার জেরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের মালিক আনোয়ার হোসেন খান সুজন (৫০)-এর অনুপস্থিতিতে অভিযুক্তরা প্রথমে পাহারাদার বাচ্চু শাহ (৭৫)-কে পাশের একটি দোকানের চেয়ারে বেঁধে রাখে। পরে প্রতিষ্ঠানটির তালা ভেঙে তারা প্রায় ২৮ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ লুটে নেয়।এছাড়া অফিসের ভেতরে থাকা মূল্যবান কাগজপত্র, চেকবই এবং আনুমানিক ৫৫০ কেজি পিতলের ক্যাবল (যার বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা) চুরি করে নিয়ে যায়। শুধু চুরি নয়, অভিযুক্তরা একটি ভেকু মেশিন দিয়ে প্রতিষ্ঠানটির ভেতরে ব্যাপক ভাংচুর চালায়, যার ফলে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।পরদিন ১৪ জুন শ্যামপুর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর- ০৭, ধারা- ১৪৩/৪৪৮/৩৪২/৩৮০/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড, ১৮৬০)। মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে র‍্যাব-১০-এর সহায়তা চান।পরে র‍্যাব-১০-এর একটি আভিযানিক দল জনসন রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন: মো. আরিফুল শিকদার (৫২), পিতা – মো. শফিউল্লাহ শিকদার, সাং – পোস্তগোলা, থানা – শ্যামপুর, ডিএমপি, ঢাকা এবং মো. রুহুল আমিন (৫৬), পিতা – আজিজুর রহমান, সাং – তেঘরিয়া, থানা – মেলান্দহ, জেলা – জামালপুর।গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে দাদার লাঠির আঘাতে শিশুর মৃত্যু
যশোরে দাদার লাঠির আঘাতে শিশুর মৃত্যু

যশোরে দাদার লাঠির আঘাতে এক মাস বয়সী শিশু মাহেরা ওরফে মিনতাহার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে নিজের স্ত্রীকে মারতে Read more

সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশের স্ত্রী
সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশের স্ত্রী

নাটোরের সিংড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে শিউলি বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৪টার দিকে Read more

৭ দিন ধরে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, আজ কালো পতাকা মিছিল
৭ দিন ধরে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, আজ কালো পতাকা মিছিল

দাবি আদায়ে টানা ৭ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির Read more

জামায়াত আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান
জামায়াত আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে Read more

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এতে ঢাকা-পাবনা, Read more

চট্টগ্রামে বাসের ধাক্কায় পিকআপ উল্টে শিশু নিহত, আহত ৭
চট্টগ্রামে বাসের ধাক্কায় পিকআপ উল্টে শিশু নিহত, আহত ৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় মহাসড়কের পাশে মালবাহী পিকআপ ভ্যান উল্টে পড়েছে। এতে ওই পিকআপের ওপরে থাকা এক শিশু নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন