বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার লুসিও অগ্নি দুঘর্টনার শিকার হয়েছেন। গত ১৫ মে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। তাকে ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। ৪৭ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডারকে আইসিইউ’তে রাখা হয়েছে।  সংবাদ মাধ্যম লা গেজেত্তে দেল্লো স্পোর্টস জানিয়েছে, দুর্ঘটনার লুসিও’র শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, লুসিও’র জ্ঞান আছে এবং তার অবস্থা স্থিতিশীল। সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, লুসিও নিজের বাড়িতেই অগ্নি দুর্ঘটনার শিকার হন। তবে কীভাবে অগ্নি দুর্ঘটনা হয়েছে তা নিশ্চিত করা হয়নি।লুসিওর ব্রাজিলের জার্সিতে ২০০০ সালে অভিষেক হয়। তিনি ২০০১ সালে বায়ার লেভারকুসেনে যোগ দেন। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতেন তিনি। জিতেছেন দুটি কনফেডারেশন কাপও। বিশ্বকাপ জয়ের পর বায়ার্ন মিউনিখে যোগ দেন গতিময় এই সেন্ট্রাল ডিফেন্ডার। ২০০৯ সালে ইন্টার মিলানে যোগ দিয়ে হোসে মরিনহোর অধীনে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। লুসিও ২০২০ সালে ব্রাসিলিয়েন্সের হয়ে ২৩ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন। অবসরের পর তিনি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে তরুণীর লাশ উদ্ধার
কালিয়াকৈরে তরুণীর লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ মোল্লাপাড়া এলাকায় একটি বাড়ির পঞ্চম তলা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি Read more

সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড
সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড

লোহিত সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার করেছে সৌদি আরবের বর্ডার গার্ড।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বার্তাসংস্থা সৌদি গ্যাজেট জানিয়েছে, মক্কা অঞ্চলের আল-লিথ Read more

ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখল পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারাল ৫ উইকেটে
ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখল পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারাল ৫ উইকেটে

এশিয়া কাপ ফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে আজ জিততেই হতো পাকিস্তানকে। শ্রীলঙ্কাকে ৫ উইকেটে উড়িয়ে দিয়ে সে কাজটা সেরে রাখল Read more

নরসিংদীতে আবারও সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত
নরসিংদীতে আবারও সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত

নরসিংদীর চরাঞ্চলে আবারও দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত হয়েছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চরাঞ্চলের Read more

শীত উপেক্ষা করে কিশোরগঞ্জের হাওরে বোরো আবাদে ব্যস্ত কৃষকেরা
শীত উপেক্ষা করে কিশোরগঞ্জের হাওরে বোরো আবাদে ব্যস্ত কৃষকেরা

শীত আর হিমেল হাওয়া উপেক্ষা করে বোরো ধান আবাদ ও রোপণে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকেরা। বিস্তীর্ণ হাওরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন