প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর প্রেসিডেন্টের কার্যালয়ে শপথবাক্য পাঠ করান। তিনি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং শীর্ষ পদে নিযুক্ত হলেন।এক প্রতিবেদনে নেপালের খবর হাব জানিয়েছে, প্রেসিডেন্ট পাউডেল সংবিধানের ৬১ অনুচ্ছেদের অধীনে সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। ২০১৫ সালে নতুন সংবিধান প্রণয়নের পর থেকে পূর্ববর্তী সমস্ত সরকার ৭৬ অনুচ্ছেদের অধীনে গঠিত হয়েছিল। এটি একটি উল্লেখযোগ্য সাংবিধানিক ও রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত।নেপালের প্রেসিডেন্ট কার্যালয়ে দিনব্যাপী আলোচনার পর একটি রাজনৈতিক চুক্তি সই হয়েছে। জেন-জি আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির প্রধান দাবির সঙ্গে মিল রেখে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে।তীব্র আলোচনার পর শীর্ষ দলগুলোর নেতারাও কার্কির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেন।প্রেসিডেন্ট কার্যালয়ের সূত্রের বরাতে খবর হাব জানিয়েছে, পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরেই কার্কিকে তার কাজে নিযুক্ত করা হবে।অভিজাতদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী তীব্র বিক্ষোভের ফলে কেপি শর্মা অলি পদত্যাগের পর দেশটি রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। চলতি সপ্তাহের এই বিক্ষোভে ৫১ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞার ফলে এই সহিংসতা শুরু হয়েছিল। যদিও এটি এখন প্রত্যাহার করা হয়েছে। অলির পদত্যাগের পর সহিংসতা কমতে থাকে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল ৮টায়, যা চলবে টানা Read more

কাশিমপুরে শারদীয় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ২
কাশিমপুরে শারদীয় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ২

গাজীপুরের কাশিমপুরে শারদীয় দুর্গা পূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে মহানগরীর কাশিমপুরের Read more

টিকছড়িতে শিশু ধর্ষণ চেষ্টায় যুবক আটক
টিকছড়িতে  শিশু ধর্ষণ চেষ্টায় যুবক আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে পাঁচ বছরের শিশু-কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. কাউসার হোসেন (১৯) নামের এক যুবককে আটকের পর পুলিশে দিয়েছে জনতা। শনিবার Read more

জলবায়ু পরিবর্তন ইস্যুতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে: উপদেষ্টা
জলবায়ু পরিবর্তন ইস্যুতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে: উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্রগুলোর বাধ্যবাধকতা Read more

মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা
মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা

''তারুণ্যর ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৮ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে মাদারীপুরে Read more

টেকনাফে সাগর থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
টেকনাফে সাগর থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

কক্সবাজার টেকনাফের সাগরে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হওয়া এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৬ টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন