যেকোনো দল, মত ও আদর্শের যেই থাকুক, সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) পদে বিজয়ী আবু সাদিক কায়েম। তিনি বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের ওপর নেতৃত্বের আমানত দিয়েছে। সে আমানতের যথাযথ হক আমরা আদায় করব ইনশাআল্লাহ। স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থাকবো না। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ফল ঘোষণার পর সিনেট ভবনের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের ডাকসুর ভিপি এসব কথা বলেন।সাদিক কায়েম বলেন, আমি ভিপি হিসেবে পরিচয় দিতে চাই না। বোনের ভাই, ভাইয়ের ভাই হিসেবে পরিচয় দিতে চাই। যেভাবে আগে দেখেছেন পরেও সেভাবেই দেখবেন। আমাদের সবটুকু দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে থাকবো ইনশাল্লাহ।তিনি বলেন, জুলাই বিপ্লবের সকল শহীদদের স্মরণ করছি। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের, আজাদী আন্দোলনের সকল শহীদদের স্মরণ করছি। ছাত্রলীগের নির্যাতনে যতজন শহীদ হয়েছে সকল শহীদদের স্মরণ করছি।এ সময় ঢাবি ক্যাম্পাসকে সবার জন্য নিরাপদ ক্যাম্পাস হিসেবে উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন সাদিক কায়েম। তিনি বলেন, ‘সব দল-মত মিলে একসঙ্গে কাজ করব। পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে পরিণত করব। প্রথম বর্ষ থেকেই চমৎকার একাডেমিক এনভারমেন্ট এখানে পাবে। নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবো। সবার কাছে দোয়া চাচ্ছি। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা, আমাদের প্রত্যাশা‌। যারা আমাদের সঙ্গে একসঙ্গে নির্বাচন করেছে তারা প্রত্যেকে আমাদের জন্য একেক জন উপদেষ্টা। সবাইকে নিয়ে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করব।’ এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদাবাজির অভিযোগে শেরপুরে যুবদল নেতা বহিষ্কার
চাঁদাবাজির অভিযোগে শেরপুরে যুবদল নেতা বহিষ্কার

শেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলীকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৩ Read more

প্রথমবার দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করল ওমান
প্রথমবার দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করল ওমান

প্রথমবারের মতো দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে মুসলিমপ্রধান আরব দেশ ওমান। দেশটির সরকার জাতীয় দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি Read more

স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে বাড়ল কত?
স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে বাড়ল কত?

দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম Read more

রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

রাজধানী থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হাজারীবাগ থানার জিগাতলা Read more

আইপিএল ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন রশিদ খান
আইপিএল ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন রশিদ খান

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা বোলার। কার্যকরী একজন লেগ স্পিনার হিসেবে রশিদ খানের কদর বরাবরই বেশি। লেগ স্পিনারদের মধ্যে বিশ্বের Read more

পত্রিকা: ‘জুলাই ফাউন্ডেশনে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন’
পত্রিকা: ‘জুলাই ফাউন্ডেশনে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন’

জুলাইযোদ্ধা হিসেবে সরকারি তালিকায় নাম আসা কয়েকজন অভিযোগ করেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে তারা নির্যাতনের শিকার হয়েছেন; জুলাই সনদ বাস্তবায়নে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন