আফগানিস্তানের বড় জয় দিয়ে শুরু হয়েছে আট জাতির এবারের এশিয়া কাপ। মঙ্গলবার আবুধাবিতে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের বি-গ্রুপের ম্যাচে আফগানিস্তান ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে হংকংকে। আফগানিস্তানের ছয় উইকেটে ১৮৮ রানের জবাবে হংকং পুরো ২০ ওভার ব্যাট করে ৯৪ রান করে ৯ উইকেটে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংকের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন বাবর হায়াত। তিনি বল খেলেন ৪৩টি। আফগানিস্তানের প্রায় সব বোলার উইকেট পেয়েছেন।এর আগে, ২৬ রানে দুই উইকেট হারানো টসজয়ী আফগানিস্তান শেষ পাঁচ ওভারে ৭৮ রান তোলে। ২০ ওভারে তারা জোগাড় করে ১৮৮ রানের পুঁজি। উইকেট হারায় ছয়টি। তাদের সংগ্রহ স্ফীত হয় দুটি ফিফটির সহায়তায়। প্রথম ওভারেই ‘জীবন’ পাওয়া সেদিকউল্লাহ আতাল ইনিংস সর্বোচ্চ ৭৩ রান করেন ৫২ বলে। তার ইনিংসের শোভা বাড়ায় ছয়টি চার ও তিনটি ছয়। ২১ বলে ৫৩ রান আসে আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে। দুটি চারের বিপরীতে পাঁচটি ছক্কা হাঁকান তিনি। সেদিকউল্লাহ ও আজমতউল্লাহ পঞ্চম উইকেটে ৮২ রানের জুটি গড়েন। পুরুষদের টি-টোয়েন্টি এশিয়া কাপে যা এই উইকেটে সর্বোচ্চ। হংকংয়ের ফিল্ডাররা পাঁচটি ক্যাচ ফেলেছেন। টি-টোয়েন্টি এশিয়া কাপে যে কোনো দলের ইনিংসে যা সর্বোচ্চ। সেদিকউল্লাহ একাই তিনবার ‘জীবন’ পান। আইয়ুশ শুক্লা ও কিনচিৎ শাহ দুটি করে উইকেট নেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে আ. লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে আ. লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উজ্জল ও পারভেজ নামে দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নবীনগর টু Read more

ঈদের খুশি এবং মাঠের দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছে ফুটবলাররা
ঈদের খুশি এবং মাঠের দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছে ফুটবলাররা

আগামী ১০ জুন ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে Read more

বামপন্থীরা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করছে: ঢাবি ছাত্রশিবির
বামপন্থীরা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করছে: ঢাবি ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে লক্ষ্য করে বামপন্থী সংগঠনগুলোর দেওয়া স্লোগানের প্রতিবাদ ও ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির অপতৎপরতার অভিযোগ টেনে গভীর উদ্বেগ প্রকাশ Read more

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ৯ এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।রবিবার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা Read more

২৯ জেলায় ডিসি পদায়ন, ২১ জনই নতুন মুখ
২৯ জেলায় ডিসি পদায়ন, ২১ জনই নতুন মুখ

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দুদিনে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে শনিবার ১৫ জেলায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন