পেহেলগামে হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে ৫টি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতে। যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এর মাঝেই পিএসএলের দশম আসরের সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।প্রথম ১৩টি ম্যাচ সম্প্রচার করলেও এরপর তারা আর কোনো ম্যাচ দেখাবে না বলে জানানো হয়েছে। ভারতের একমাত্র অফিশিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড (FanCode) ইতিমধ্যেই তাদের ওয়েবসাইট থেকে পিএসএল-এর চলমান ও আসন্ন ম্যাচ সংক্রান্ত সব তথ্য এবং পুরনো ভিডিও ক্লিপ সরিয়ে ফেলেছে।এই নির্মম হামলার নিন্দা জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানায়, ক্রিকেট মহল এই বর্বরোচিত হামলায় হতবাক ও শোকাহত। বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া জাানান, এই কাপুরুষোচিত হামলার নিন্দা জানানোর পাশাপাশি আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এর আগে পেহেলগামে হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে বড় ৫টি সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিন্ধু পানিচুক্তি স্থগিত,  আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ, ভিসা বাতিল ও পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার সময়, প্রতিরক্ষা কর্মকর্তাদের দেশে ফেরার নির্দেশ ও দূতাবাসে কর্মকর্তার সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

খাগড়াছড়িতে অস্ত্রসহ স্থানীয় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় ২টি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।সুনির্দিষ্ট গোয়েন্দা Read more

থানায় আসামিকে বিশেষ সুবিধা দেওয়া সেই ওসি ক্লোজড
থানায় আসামিকে বিশেষ সুবিধা দেওয়া সেই ওসি ক্লোজড

শরীয়তপুরের গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আলমকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গ্রেফতার হওয়া বিএনপি নেতাকে অর্থের Read more

১১৯ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
১১৯ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

জাতীয় পার্টির (জাপা) একাংশ ও জেপির নেতৃত্বে সম্প্রতি আত্মপ্রকাশ করা রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ১১৯টি আসনে প্রার্থী ঘোষণা Read more

রিয়া কি, এ থেকে বাঁচার দোয়া
রিয়া কি, এ থেকে বাঁচার দোয়া

রিয়া আরবি শব্দ। আভিধানিক অর্থ হলো- লোক-দেখানো কাজ, আত্মপ্রদর্শন, মুনাফিকী ও ভণ্ডামি ইত্যাদি। ইসলামি পরিভাষায় রিয়া হলো- সুনামের আশায় বা Read more

মুচলেকা নিয়ে মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন
মুচলেকা নিয়ে মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির মামলা থেকে মুচলেকা নিয়ে অব্যাহতি দিয়েছেন আদালত।আজ সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন