মাদারীপুর জেলার শিবচরের ময়নাকাটা নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ জুলাই) রাত ১২টার দিকে পৌরসভার ঠেঙ্গামারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত এনায়েত শিবচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে। তিনি ১০ দিন আগে নিখোঁজ হয়েছিলেন।  জানা যায়, শনিবার রাত ১০টার দিকে নদীর ধারে দুর্গন্ধ টের পান এলাকাবাসী। দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে কচুরিপানার মধ্যে লাশটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা। পরে রাত ১২টার দিকে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।  এর আগে গত ২ জুলাই রাত ১০টার দিকে পরিবারের কাউকে কিছু না জানিয়েই ঘর থেকে বের হয়ে যান এনায়েত। এরপর আর বাড়ি না ফিরলে পরিবার তার খোঁজ শুরু করে। একপর্যায়ে ৫ জুলাই এনায়েতের বড় ভাই ইলিয়াস শেখ শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।  শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী বিষয়টি নিশ্চয় করে জানান, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার মেক্সিকোতে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প
এবার মেক্সিকোতে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প

এবার মেক্সিকোতে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মেক্সিকোভিত্তিক মাদক পাচারকারী গ্যাংগুলোকে নির্মূল করতে দেশটিতে Read more

‘অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান কাজ নির্বাচন’
‘অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান কাজ নির্বাচন’

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় আজ থেকে শুরু। দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা বলে জানিয়েছেন প্রধান Read more

যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ড সহ ভারতীয় নাগরিক আটক
যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ড সহ ভারতীয় নাগরিক আটক

যশোরে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডায়মন্ড (হীরা) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।  ডায়মন্ডের আনুমানিক Read more

তারেক রহমান ও জুবাইদা রহমান হাইকোর্টে খালাস
তারেক রহমান ও জুবাইদা রহমান হাইকোর্টে খালাস

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

তিন দফা দাবিতে আন্দোলনে পাবিপ্রবি স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা
তিন দফা দাবিতে আন্দোলনে পাবিপ্রবি স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রশাসনের কাছে তিন দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছেন স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। আজ Read more

ভূঞাপুরে প্রভাব খাটিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে যান না স্বাস্থ্য সহকারী নুরু!
ভূঞাপুরে প্রভাব খাটিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে যান না স্বাস্থ্য সহকারী নুরু!

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম নুরুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে। অলোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন