অবিশ্বাস্য ধারাবাহিকতায় গোলের পর গোল করে যাচ্ছেন আর্লিং হালান্ড। ক্লাব ফুটবলের মতো জাতীয় দলেও নিজেকে প্রমাণ করলেন তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মলদোভার বিপক্ষে একাই পাঁচ গোল করেছেন নরওয়ের এই স্ট্রাইকার। তার নৈপুণ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৩৩ নম্বর দল নরওয়ে ১৫৪তম দল মলদোভাকে উড়িয়ে দিয়েছে ১১-১ গোলে।অসলোয় শুরু থেকেই আধিপত্য বিস্তার করে নরওয়ে। ৭০ শতাংশ সময় বল দখলে রেখে তারা নেয় ৩৪টি শট, যার অর্ধেকই ছিল লক্ষ্যে। বিপরীতে মলদোভা দুটি শট নিলেও কোনোটি ছিল না পোস্টমুখী। প্রতিপক্ষের একমাত্র গোল এসেছে আত্মঘাতী শটে।ম্যাচের ১১ মিনিটেই প্রথম গোল পায় নরওয়ে, ফেলিক্স হর্ন মাইরার মাধ্যমে। এরপর মাঠের নিয়ন্ত্রণ চলে যায় হালান্ডের হাতে। ১৬ মিনিটে প্রথম গোল, ৩৬ ও ৪০ মিনিটে আরও দুটি করে বিরতির আগেই হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এর মাঝেই গোল পেয়েছিলেন মার্টিন ওডেগোরও।বিরতির পর আবারও ছন্দে ফেরেন হালান্ড। ৫২তম মিনিটে হেডে চতুর্থ এবং ৮৩তম মিনিটে বাঁ পায়ের শটে পঞ্চম গোল করেন তিনি। জাতীয় দলের হয়ে টানা আট ম্যাচে গোল পাওয়া স্ট্রাইকারের এখন ৪৫ ম্যাচে গোল ৪৮টি।শুধু হলান্ডই নন, দ্বিতীয়ার্ধে ঝলক দেখিয়েছেন বদলি থেলো আসগার্ডও। নামার তিন মিনিটের মধ্যেই গোল করে শুরু, এরপর আরও দুটি করে হ্যাটট্রিক পূরণ করেন রেঞ্জার্সের এই মিডফিল্ডার। যোগ করা সময়ে তার গোলেই বড় জয় নিশ্চিত হয় নরওয়ের।এই জয়ে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন আরও জোরাল করেছে নরওয়ে। গ্রুপ ‘আই’-এ এখন পর্যন্ত পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে ১৫ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা ইতালির সংগ্রহ ৬ পয়েন্ট কম, তবে একটি ম্যাচ হাতে আছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।ইউরোপ অঞ্চলের বাছাই থেকে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি জায়গা করে নেবে ২০২৬ বিশ্বকাপে। রানার্সআপ দলগুলোকে যেতে হবে প্লে-অফে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালে জমি দখলের অভিযোগে থানায় মামলা
ত্রিশালে জমি দখলের অভিযোগে থানায় মামলা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের চক রামপুর বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানের জমি জোরপূর্বক দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাই-বোনদের Read more

প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন নয়: নাহিদ
প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন নয়: নাহিদ

প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির Read more

রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ, বেড়েছে ফ্ল্যাট-জমিও
রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ, বেড়েছে ফ্ল্যাট-জমিও

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার ঘোষিত আয় ও সম্পদে গত ছয় বছরে বড় ধরনের পরিবর্তনের চিত্র উঠে এসেছে। Read more

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আ.লীগের ৪৮ নেতা-কর্মী কারাগারে
ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আ.লীগের ৪৮ নেতা-কর্মী কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার পৃথক তিনটি মামলায় নড়াইলের লোহাগড়া উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মোস্তফা কামাল লিওনসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের Read more

কোরআনে হাফেজ ছেলের মাথায় পাগড়ী, সফলতায় অঝোরে কাঁদলেন মা
কোরআনে হাফেজ ছেলের মাথায় পাগড়ী, সফলতায় অঝোরে কাঁদলেন মা

‎আমি তিন তিনবার হেফজখানায় এসে ফেরত গিয়েছি। সাহস করতে পারেনি এত ছোট ছেলেকে হেফজখানায় কিভাবে দিব। রাতের বেলায় যখন ঘুমাতে Read more

চট্টগ্রাম-১৫ আসনে এনসিপির প্রার্থী হলেন মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ
চট্টগ্রাম-১৫ আসনে এনসিপির প্রার্থী হলেন মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বুধবার (১০ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন