ভোলা বাংলাস্কুল মোড়ে অবস্থিত বন্ড শো-রুমের স্টোরের দেয়াল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ভেঙে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরা ও ডিভিআর।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটেছে।বুধবার সন্ধ্যায় শো-রুমটির এরিয়া ম্যানেজার মো. আরিফ হোসেন সময়ের কণ্ঠস্বরকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, শহরের প্রধান সড়কে অবস্থিত শো-রুমটির পেছনে স্টোর রুমের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় তারা নগদ অর্থসহ মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়াও দোকানে ঢুকে শার্ট, প্যান্ট, পাঞ্জাবী ট্রায়াল দিয়ে পছন্দমতো বাছাই করে নিয়ে গেছেন চোর চক্রটি।বুধবার সকাল সাড়ে ৯টায় শো-রুমটি খুলতে এসে কর্মচারীরা পণ্যগুলো এলোমেলোভাবে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাদের। পরে পিছনে স্টোর রুমের কাছে গিয়ে পিছনের দেয়াল ভাঙা দেখতে পান। এরপর বিষয়টি পুলিশকে জানালে ভোলা সদর মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।ক্ষতিগ্রস্ত শো-রুমটির ম্যানেজার জানান, দুর্বৃত্তরা প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল ও নগদ অর্থ নিয়ে গেছে। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে শো-রুমটি। চুরি শেষে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরা ভেঙে ডিভিআর নিয়ে যায় চোর চক্রটি। যার কারণে চুরির কোনো ফুটেজ তাদের সংগ্রহে নেই।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ বলেন, ঘটনার পর পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় শহরের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে‌’
‘আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে‌’

আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। যারা Read more

রাজধানীর দুই সড়কে পাইপলাইনের কাজ করবে ওয়াসা, তীব্র যানজটের শঙ্কা
রাজধানীর দুই সড়কে পাইপলাইনের কাজ করবে ওয়াসা, তীব্র যানজটের শঙ্কা

রাজধানীতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে পাইপলাইন সম্প্রসারণের কাজ শুরু করবে ঢাকা ওয়াসা। ওয়াসার বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় প্যাকেজ-৩.১ এর (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট Read more

ইচ্ছামতো আকার নিতে পারে এই ব্যাটারি
ইচ্ছামতো আকার নিতে পারে এই ব্যাটারি

বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ব্যাটারি ব্যবহার করা হয়। এসব ব্যাটারি একেকটি একেক আকারের হয়ে থাকে। তবে এখন এমন এক ধরনের বিশেষ Read more

নেত্রকোনায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টা, অটোরিকশা চালক আটক
নেত্রকোনায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টা, অটোরিকশা চালক আটক

নেত্রকোনার আটপাড়ায় ৮ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাসুম মিয়া (৪৪) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার Read more

গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। শিশুটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন