কুমিল্লার হোমনায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান ও চালককে আটক করেছে হোমনা থানা পুলিশ।সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় গাঁজাসহ পিকআপ চালক আটক হয়। আটককৃত মো. সুজন (২০) ব্রাহ্মনপাড়া থানার ছাতিয়ানী গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাথাভাঙ্গা ইউনিয়নের কাঠপট্টি এলাকায় সাদ্দাম বাজার ব্রিজের মুখে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন একটি হলুদ রঙের টাটা পিকআপ (রেজিঃ ঢাকা মেট্রো-ন-১২-৭৮২৭) মাদক নিয়ে ছিনাইয়া এলাকা দিয়ে মেঘনা হয়ে ঢাকার দিকে যাওয়ার পথে পুলিশ তার পথরোধ করে। এ সময় তল্লাশি করে পিকআপটির পেছনে মাছের ড্রামের ভেতর থেকে ৮টি প্যাকেট থেকে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান ও চালক সুজনকে আটক করা হয়েছে। পিকআপ চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রিকসের সদস্য হতে ফিলিস্তিনের আবেদন
ব্রিকসের সদস্য হতে ফিলিস্তিনের আবেদন

চীন নেতৃত্বাধীন অর্থনৈতিক জোট ব্রিকসে পূর্ণ সদস্যপদের জন্য আবেদন করেছে ফিলিস্তিন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সাড়া পায়নি দেশটি। তাই আপাতত Read more

চলতি মাসে ৩ সপ্তাহে রেমিট্যান্স এল ১৯৮ কোটি ডলার
চলতি মাসে ৩ সপ্তাহে রেমিট্যান্স এল ১৯৮ কোটি ডলার

জুন মাসের ২১ দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ১৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায় যার Read more

মালয়েশিয়ায় ক্রেন দূূর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির
মালয়েশিয়ায় ক্রেন দূূর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির

মালয়েশিয়ায় ক্রেন দূর্ঘটনায় আসাদুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি নির্মান শ্রমিক নিহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর দেড়টার মালয়েশিয়ার Read more

সোনার দাম ছাড়াল পৌনে ২ লাখ টাকা
সোনার দাম ছাড়াল পৌনে ২ লাখ টাকা

দেশের বাজারে সোনা ও রুপার দাম বেড়ে নতুন রেকর্ড করেছে। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে Read more

যশোরে রান্নাঘরে পুঁতে রাখা বিদেশি পিস্তল উদ্ধার
যশোরে রান্নাঘরে পুঁতে রাখা বিদেশি পিস্তল উদ্ধার

যশোর সদর উপজেলার কাশিমপুরের দৌলতদিহিতে অভিযান চালিয়ে রান্নাঘরে পুঁতে রাখা বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় কোতোয়ালি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন