কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রাম বাংলার পুরাতন ঐতিহ্য হ্যাঙ্গা দিয়ে মাছ ধরার হিড়িক পড়েছে। সম্প্রতি সময়ে উপজেলার নাওডাঙ্গা গ্রামের একটি দোলায় মাছ ধরার অসাধারণ দৃশ্যটি চোখে পড়ে যায়। ওই দোলায় বোরো ধানের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় স্থানীয় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের প্রায় ১০ থেকে ২০ জন মিলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হ্যাঙ্গা জাল দিয়ে মাছ শিকার করছেন।এ অঞ্চলে মাছ ধরার এই উপকরণটি কেউ বলছেন ‘হ্যাঙ্গা জাল’ আবার কেউ বলেন ‘ঠেলা জাল’। এই ত্রিকোণা বিশিষ্ট এজাল দিয়ে মাছ ধরার চিত্র গ্রামবাংলার একটি প্রাচীনতম ঐতিহ্য। বর্ষাকাল এলেই নদ-নদীর তীরবর্তী এলাকাসহ প্রত্যেকটি গ্রামে গ্রামে এ জালের চাহিদা বেড়ে যায়। এই জাল শিশু, তরুণ থেকে শুরু করে সব বয়সী মানুষজন মাছ ধরতে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করেন।ধরলা ও বারোমাসিয়া (বাণিদাহ) নদী পাড়ের কিছু লোকজন নদীতে হ্যাঙ্গা জাল দিয়ে মাছ শিকার করে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকেন। উপজেলার নাওডাঙ্গা এলাকার কনক চন্দ্র রায় বলেন, ‘হ্যাঙ্গা জাল তিন ধরনের হয়ে থাকে। ছোট, মাঝারি ও বড়। ছোট হ্যাঙ্গা দিয়ে শিশুরা এমনকি গ্রামের নারীরাও মাছ শিকার করতে পারে। মাঝারি হ্যাঙ্গা দিয়ে তরুণরা মাছ ধরে আর বড় হ্যাঙ্গা দিয়ে স্বাভাবিক বয়সের মানুষ এবং পেশাজীবিরা মাছ ধরে থাকে। একটি হ্যাঙ্গা জাল তৈরি করতে সর্বনিম্ন তিনশ থেকে দেড় হাজার টাকা খরচ হয়ে থাকে বলে জানান তিনি। তিনি আরও জানান, ‘আমাদের বাড়ির আশেপাশে কোন নদী নেই। আমরা বর্ষা মৌসুমে বাড়ির সামনে দোলায় হ্যাঙ্গা ও চটকা জাল দিয়ে মাছ ধরে থাকি। গত রবিবার শেষ বিকালে ধানের জমি ট্রাক্টর দিয়ে চাষ করা শুরু করলে মুহূর্তের মধ্যে শিশু-কিশোরসহ কমপক্ষে ২০ থেকে ২৫ জন একসঙ্গে আনন্দের সাথে মাছ ধরেছি। এখন আর আগের মতো দেশি মাছ নেই। তাই দেড় দুই ঘন্টায় আড়াইশ গ্রাম মাছ পেয়েছি।’একই এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘হ্যাঙ্গা জাল দিয়ে মাছ ধরা পুরাতন একটি ঐতিহ্য। সাধারণত দেশি জাতের মাছ ধরা হয়ে এ জাল দিয়ে। বৃষ্টির পানিতে যখন গ্রামের খালে বিল ও ডোবা নালা ভরে যায়, তখন আমরা হ্যাঙ্গা দিয়ে মাছ ধরি। তবে এখন আর আগের মতো দেশি মাছ নেই। অনেক দেশি মাছ এখন দোলায় পাওয়া যায় না। দেড় ঘন্টা মাছ ধরে ৩শ গ্রাম পুটি, চ্যাংটি ও গদা মাছ পাইছি।’চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিলয় চন্দ্র রায় বলেন, ‘হ্যাঙ্গা জাল দিয়ে মাছ ধরার মজাই আলাদা। খুব ভালো লাগে, আনন্দ লাগছে। আজ এখানে প্রায় আধা কেজি মাছ পেয়েছি।’নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার জানান, ‘এখনতো আগের মতো দেশি প্রজাতির মাছের সংখ্যা কমেছে। একটা সময় আমি নিজেও বাড়ির পাশে দোলা ও ডোবায় গ্রাম বাংলার পুরাতন ঐতিহ্য হ্যাঙ্গা দিয়ে মাছ ধরেছি। বর্ষাকালে বাড়ির আশেপাশে চারদিকে পানি উঠায় মাছের বিচরণ বেড়ে যায়। ছোটবেলা হ্যাঙ্গা জাল দিয়ে মাছ ধরার অভ্যাস গড়ে উঠে তাদের।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে গণঅধিকার পরিষদের ৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান
নীলফামারীতে গণঅধিকার পরিষদের ৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান

নীলফামারীর ডিমলায় গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন উপজেলা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের ৭ নেতাকর্মী।শুক্রবার (২৪ অক্টোবর) Read more

চুনারুঘাটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
চুনারুঘাটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের পুকুর থেকে ইসমত আরা (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। সে Read more

খোলামেলা পোশাকে খামেনির উপদেষ্টার মেয়ের বিয়ে!
খোলামেলা পোশাকে খামেনির উপদেষ্টার মেয়ের বিয়ে!

ইসলামি শাসনে পরিচালিত ইরানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। কিন্তু দেশটির সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সহযোগীর মেয়ের বিয়ে ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে। ভাইরাল Read more

নিরাপত্তা শঙ্কায় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা
নিরাপত্তা শঙ্কায় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা

নেপালে জেন জিদের বিক্ষোভ বাড়তে থাকায় নিরাপত্তা শঙ্কায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে Read more

তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামী কৃষকলীগ নেতা গ্রেপ্তার
তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামী কৃষকলীগ নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আওয়ামী কৃষকলীগের এক নেতাকে ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চলাকালীন গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত Read more

পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু
পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আহম্মদ মোস্তফা খান বাচ্চু কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন