হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টরযোগে পাচার করার জন্য ২ ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম চৌমুহনী ইউনিয়নের অলিপুর-মহব্বতপুর এলাকায় অভিযান চালান। এ সময় সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টরযোগে পাচার করার সময় জয়পুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে আমীর হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে সাজিদ মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্য ও মনতলা ভূমির সহকারী তসিলদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ভোলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ভোলায় সদর উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল্লাহ আরিফ (২৯) কে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের Read more

ভার্জিনিয়ার লে. গভর্নর পদে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হাশমির জয়
ভার্জিনিয়ার লে. গভর্নর পদে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হাশমির জয়

যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ঘাজালা হাশমি। তিনি রিপাবলিকান দলীয় Read more

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট আইনপ্রণেতা দম্পতিকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট আইনপ্রণেতা দম্পতিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে নিজ বাসভবনে গুলিতে নিহত হয়েছেন ডেমোক্র্যাটিক স্টেট রিপ্রেজেন্টেটিভ মেলিসা হর্টম্যান ও তার স্বামী মার্ক হর্টম্যান। স্থানীয় সময় Read more

নাগরপুরে আলোচিত বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিও গ্রেফতার
নাগরপুরে আলোচিত বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিও গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিওকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। শুক্রবার(১৫ আগস্ট) ভোরে উপজেলার গয়হাটাতে অভিযান চালিয়ে Read more

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য Read more

কিউবার প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
কিউবার প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেলের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১২ জুলাই) মার্কিন গণমাধ্যম এপি’র এক প্রতিবেদনে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন