টাঙ্গাইলের নাগরপুরে বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিওকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। শুক্রবার(১৫ আগস্ট) ভোরে উপজেলার গয়হাটাতে অভিযান চালিয়ে অমিওকে গ্রেফতার করা হয়।নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘সাবেক বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর ছত্রছায়ায় এনাম জাবির অমিও-এর নেতৃত্বে বেজি গ্রুপ নামে কিশোর গ্যাং চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও যৌন পীড়নসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল। এছাড়াও ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর হামলা করেছিল, যার পরিপ্রেক্ষিতে এনাম জাবির অমিও-কে ১০৯ নং এজাহার নামীয় আসামী হিসেবে নিয়মিত মামলা রুজু হয়। বিগত সরকার পতনের পর থেকেই বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিও পলাতক ছিল। বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিও-কে গ্রেফতারের জন্য একাধিকবার নাগরপুর থানা এলাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে।’এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানা পুলিশ গয়হাটা এলাকায় অভিযান পরিচালনা করে বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিও-কে গ্রেফতার করতে সক্ষম হয়। এনাম জাবির অমিও- এর বিরুদ্ধে পূর্বের মারামারি ও নারী নির্যাতনসহ মোট ০৪টি মামলা রয়েছে। আসামীকে বিধি মোতাবেক প্রয়োজনীয় পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক, শেষমেশ আত্মহত্যা
অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক, শেষমেশ আত্মহত্যা

যশোরে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে হৃদয় (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে Read more

ইসরায়েল পরাজয়ের মুখে পড়লে যুদ্ধে নামব: উগান্ডার সেনাপ্রধান
ইসরায়েল পরাজয়ের মুখে পড়লে যুদ্ধে নামব: উগান্ডার সেনাপ্রধান

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ উত্তেজনার মধ্যে এক বিস্ফোরক মন্তব্য করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং Read more

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করলে বিসিবি
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করলে বিসিবি

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দল Read more

ভোটগণনায় কারচুপির অভিযোগ, টিএসসিতে চরম উত্তেজনা
ভোটগণনায় কারচুপির অভিযোগ, টিএসসিতে চরম উত্তেজনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কারচুপি করছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা। সন্ধ্যায় টিএসসি Read more

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য পিএফ বাধ্যতামূলক, অক্টোবরেই কার্যকর
মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য পিএফ বাধ্যতামূলক, অক্টোবরেই কার্যকর

মালয়েশিয়ায় কর্মরত অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে আগামী অক্টোবর থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। ইপিএফ কর্তৃপক্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন