ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করে তিনটি মৌখিক অভিযোগ পেশ করে।ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিনটি অভিযোগ তোলা হয়। এগুলো হলো বিশ্ববিদ্যালয়ের আটটি প্রবেশপথে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি, প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামায়াতসংশ্লিষ্ট এবং নির্বাচনে কারচুপি।অভিযোগ প্রসঙ্গে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আটটি প্রবেশপথে দুপুরের পর থেকে ব্যাপক হারে জড়ো হয়েছে। এই নির্বাচন তো জামায়াত-শিবিরের নয়, এটা বিশ্ববিদ্যালয়ের। কিন্তু তাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে, এটা জামায়াতের নির্বাচন। কিন্তু প্রশাসন এতটা নতজানু, তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমরা ধিক্কার জানাই, যেকোনো সময় এখানে সংঘর্ষ হতে পারে। এ বিষয়ে প্রশাসনের কাছে ব্যাখ্যা চাই।’বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রদলের সভাপতি বলেন, ‘আমরা আজকে আনুষ্ঠানিকভাবে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা পুরোপুরি জামায়াতিকরণ হয়েছে।’কেন এমন ধারণা হয়েছে, তার কারণ ব্যাখ্যা করে রাকিবুল ইসলাম বলেন, ‘আমরা দেখেছি ডাকসুর নির্বাচন ঘিরে বিভিন্ন কারচুপি হয়েছে। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি, কিন্তু এখনো কোনো ফলাফল পাইনি।’ছাত্রদলের সভাপতির অভিযোগের পরিপ্রেক্ষিতে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, বিকেল চারটার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে জনসমাগমের তথ্য পেয়েছেন। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তখন থেকেই আমরা পুলিশ ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়ানোর ব্যবস্থা করেছি। বিষয়টি নিয়ে আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। প্রয়োজনে আমরা পুলিশের সঙ্গে আবার কথা বলব, তারা নিরাপত্তা বাড়িয়েছে কি না।’প্রশাসনের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ নিয়ে উপাচার্য বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কখনো সম্পৃক্ত ছিলাম না। রাজনৈতিক দলের প্রতি আমার কোনো আগ্রহ নেই। তবে এই বিশ্ববিদ্যালয়ের জন্য যেকোনো মতামত আমি সাদরে গ্রহণ করব।’নির্বাচনে কারচুপির অভিযোগ প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘সারা দিন গণমাধ্যমের সদস্যরা ছিলেন। তাঁরা বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করেছেন। পরিস্থিতি দেখেছেন। কোথাও অনিয়মের অভিযোগ উঠলে আমরা দ্রততার সঙ্গে ব্যবস্থা নিয়েছি। এখন ভোট গণনার চিত্র বাইরে দেখানো হবে। সুতরাং নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুক্রবার সারাদেশে দোয়া ও কফিন মিছিল কর্মসূচি জুলাই ঐক্যের
শুক্রবার সারাদেশে দোয়া ও কফিন মিছিল কর্মসূচি জুলাই ঐক্যের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার সারাদেশে জুমার নামাজের পর বিশেষ দোয়া ও কফিন মিছিল করবে জুলাই ঐক্য। ওসমান Read more

২০২৫ সালেই পুষ্টির অভাবে নাইজেরিয়ায় ৬৫২ জন শিশুর মৃত্যু
২০২৫ সালেই পুষ্টির অভাবে নাইজেরিয়ায় ৬৫২ জন শিশুর মৃত্যু

পুষ্টিহীনতায় ভুগে গত ছয় মাসে নাইজেরিয়ার কাতসিনা রাজ্যে অন্তত ৬৫২ জন শিশুর মৃত্যু হয়েছে। ডক্টর উইথআউট বর্ডার এ তথ্য জানিয়েছে। Read more

লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ১
লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ১

লালমনিরহাটের স্থানীয় পত্রিকা 'সাপ্তাহিক আলোর মনি'-পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বেদম পিটিয়ে হত্যা Read more

যুদ্ধবিরতি কার্যকর হলে গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প
যুদ্ধবিরতি কার্যকর হলে গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী Read more

উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধ ২৫ জনকে নেয়া হয়েছে বার্ন ইউনিটে
উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধ ২৫ জনকে নেয়া হয়েছে বার্ন ইউনিটে

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়াও দুর্ঘটনায় Read more

নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬, খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার
নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬, খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন