নেপালে জেন জিদের নেতৃত্বে চলমান বিক্ষোভে সরকারি দমন-পীড়নের প্রতিবাদে এবার পদত্যাগ করেছেন দেশটির কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রী রামনাথ অধিকারী। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।এর আগে জেনারেশন জেড- সদস্যদের আন্দোলনের মুখে সোমবার সন্ধ্যায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও পদত্যাগ করেন। তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন।কৃষিমন্ত্রী পদত্যাগপত্রে বলেছেন, গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার এবং শান্তিপূর্ণ বিক্ষোভ করার নাগরিকদের স্বাভাবিক অধিকারকে স্বীকৃতি দেয়ার পরিবর্তে রাষ্ট্র ব্যাপক দমন, হত্যা এবং বলপ্রয়োগের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে, যা দেশকে গণতন্ত্রের পরিবর্তে কর্তৃত্ববাদের দিকে নিয়ে গেছে। তিনি আরও বলেন, সরকার কীভাবে এমন একটি প্রজন্মের বিরুদ্ধে সহিংস আচরণ করেছে যার সঙ্গে জাতি গঠনে সহযোগিতা করা উচিত, তার উত্তর না দিয়ে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না।এদিকে, নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা জেনারেল জেড বিক্ষোভের সময় ১৯ জন বিক্ষোভকারীর মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী ওলিকে দায়িত্ব নিতে এবং তার পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানান। থাপা বলেন, নিরপরাধ যুবকদের অকারণে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রীকে এই দমন-পীড়নের দায়িত্ব নিতে হবে এবং অবিলম্বে পদত্যাগ করতে হবে।এ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুজন জ্যেষ্ঠ মন্ত্রীর পদত্যাগে তীব্র চাপের মুখে পড়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির জোট সরকার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ বিএনপি ছাড়া কারও কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস
বাংলাদেশ বিএনপি ছাড়া কারও কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন হুমকির মুখে বলে মনে হচ্ছে। জামায়াত তাকে সহ্য করতে পারে না। তার সুযোগ্য নেতৃত্বেই Read more

নান্দাইলে মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণের জন্য ১ লাখ টাকা বিতরণ
নান্দাইলে মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণের জন্য ১ লাখ টাকা বিতরণ

ময়মনসিংহের নান্দাইলে ২০টি মসজিদ-মাদ্রাসার অবকাঠামো নির্মাণ কাজের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।রোববার (৪ মে) দুপুর সাড়ে বারোটায় মাওলানা আফতাব Read more

স্বাভাবিক হয়নি মেট্রোরেল চলাচল, চলছে মেরামতের কাজ
স্বাভাবিক হয়নি মেট্রোরেল চলাচল, চলছে মেরামতের কাজ

রাজধানীর ফার্মগেট এলাকায় রবিবার (২৬ অক্টোবর) মেট্রোরেল লাইনে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটে। এখনও মেরামতের কাজ করছে ঢাকা Read more

নড়াইলে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
নড়াইলে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার ঈশানগাতীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত Read more

মঙ্গলবার ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
মঙ্গলবার ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নবনির্মিত পাইপলাইনের টাই-ইন কাজের জন্য মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর কিছু স্থানে দুপুর থেকে ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ও বিভিন্ন Read more

বিমানবন্দরের আগুনে ক্ষতি ৪ হাজার কোটি টাকার বেশি
বিমানবন্দরের আগুনে ক্ষতি ৪ হাজার কোটি টাকার বেশি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন