দেশের উত্তরের সীমান্তঘেষা জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা তিন দিন ধরে তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।বিশেষ করে প্রখর রোদ ও ভ্যাপসা গরমের সাধারণ মানুষের পাশাপাশি খেটে মানুষসহ শিশু-বৃদ্ধরা এক চরম অস্বস্তিতে পড়েছেন। তাপমাত্রা জনিত কারণে সব থেকে শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়েছেন। অসহনীয় প্রচণ্ড গরমে গ্রামাঞ্চল কিংবা শহরে শিশু, বয়স্কদের জ্বর-সর্দি- ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বাড়ছে। গত কয়েক দিনের প্রখর রোদের ঘাম ঝরানো তাপমাত্রার কারণে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন চরম বিপাকে।বিশেষ করে তীব্র রোদের তাপের কারণে দিনমজুর, রিকশাচালক, ঠেলা ও ভ্যানচালকরা কাজে বের হতে পারছেন না। ফলে তীব্র তাপদাহে অনেকেই অলস সময়ও পার করতে দেখা গেছে। আবার অনেকেই জীবন-জীবিকার তাগিদে প্রচণ্ড রোদ ও তাপদাহ উপেক্ষা করে কাজে বেড়িয়েছেন।তীব্র গরমে একটু স্বস্তি পেতে ঠান্ডা শরবত, পানি, আইসক্রিম খেয়ে সাধারণ মানুষ তৃষ্ণা মেটানোর চেষ্টা করলেও প্রভাব জীব-বৈচিত্র্যের ওপর। এমন প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষদের ওপর। একটু শীতলতার জন্য শিশু-কিশোর সবাই পুকুর-নদী-বিলে গোসল করতে দেখা গেছে। মানুষের পাশাপাশি গরু, মহিষ-ছাগলসহ বিভিন্ন প্রাণীকুলেও নাভিশ্বাস দেখা দেওয়ায় কৃষকরা তাদের গবাদিপশু নদী-নালা ও খাল-বিলের গোসল করাচ্ছেন। কুরুষাফেরুষা এলাকার দিন মজুর কাসেম আলী ও জহুরুল ইসলাম জানান, গত দুই দিন থেকে সেই রোদ। তাই গতকাল কাজে যাইনি। শনিবার কাজে বেড়িয়েছি। কাজ না করলে আমাদের পেট ভরবে না বাহে। কুরুষাফেরুষা গ্রামের গৃহিণী প্রতিমা রানী বলেন, প্রচণ্ড গরম পড়েছে। বাড়ীতে ছোট ছোট বাচ্চা ও বৃদ্ধ শ্বাশুড়িকে নিয়ে খুবই সমস্যায় আছি। আমার শ্বাশুড়ির ডাইরিয়া, ছোট ছোট বাচ্চাদের দুই দিনথেকে জ্বর-সর্দি ও কাশিতে ভুগছে। জানি না কবে বৃষ্টির দেখা মিলবে। উপজেলা পশ্চিম ফুলমতি এলাকার কৃষক আব্দুল মালেক জানান, প্রচন্ড গরম মাঠে কাজও করা যাচ্ছে না। কোন রকমেই মহিষ দুটি নদীর পানিতে নামিয়ে দিয়ে পাশে একটি গাছের তলায় আছি। একবারে সন্ধ্যায় মহিষ দুটি বাড়িতে নিয়ে আসা হবে।কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত দুই -তিন থেকে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে। শনিবার (১০ মে) বিকাল ৩ টার সময় কুড়িগ্রাম জেলা জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের সরকারি স্থাপনায় হামলার নির্দেশ দিল ইসরায়েল
ইরানের সরকারি স্থাপনায় হামলার নির্দেশ দিল ইসরায়েল

ইরানের সঙ্গে সংঘাতরে মধ্যে আরও আগ্রাসী অবস্থান নিয়েছে ইসরায়েল। এবার সরাসরি ইরানের সরকারি স্থাপনাগুলোতে হামলার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল Read more

ট্রাম্প-পুতিন বৈঠক কবে-কোথায় হতে যাচ্ছে, সুস্পষ্ট ইঙ্গিত দিলো ক্রেমলিন
ট্রাম্প-পুতিন বৈঠক কবে-কোথায় হতে যাচ্ছে, সুস্পষ্ট ইঙ্গিত দিলো ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক আসন্ন। ক্রেমলিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ বৃহস্পতিবার (৭ Read more

‘পিছু হটেছেন’ ট্রাম্প, সংলাপের কথাও নাকচ তেহরানের
‘পিছু হটেছেন’ ট্রাম্প, সংলাপের কথাও নাকচ তেহরানের

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে ইরান দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার পরিকল্পনা থেকে ‘পিছু হটেছেন’ এবং Read more

ভারতীয়দের ভুয়া খবর না ছড়াতে বললেন রোহিত শর্মা
ভারতীয়দের ভুয়া খবর না ছড়াতে বললেন রোহিত শর্মা

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের মধ্যে দুই দেশের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ Read more

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান
ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নির্বাচন বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে। তিনি মনে করেন, ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত।বুধবার Read more

দীর্ঘ বিরতি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন টেইলর
দীর্ঘ বিরতি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন টেইলর

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। আইসিসির দুর্নীতিবিরোধী বিধি লঙ্ঘনের দায়ে পাওয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন