যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মাইক্রো চালকের মারধরে বাস চালক গোলাম মোস্তফা ওরফে লাল্টু (৪৭) জখম হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে ঘুমানো নিয়ে কথা কাটাকাটির জেরে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সোয়া ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আহত লাল্টু যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সদর উপজেলার ইছালী ইউনিয়নের জগমহনপুর গ্রামের মৃত মোসলেম মন্ডলের ছেলে। আহত লাল্টু জানিয়েছেন, ঘটনার রাতে তিনি বিশ্ববিদ্যালয়ের গ্যারেজের মধ্যে ঘুমানোর জন্য যান। কিন্তু বাঁধা সৃষ্টি করে মাইক্রোবাস চালক সোহাগ। এসময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন সোহাগ ক্ষিপ্ত হয়ে প্রথমে কাঠের লাঠি ও পরে ইট দিয়ে তার বাম হাতে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হন। খবর পেয়ে পরিবহন প্রশাসক ও অন্য চালকরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের অর্থো-সার্জারি চিকিৎসকরা জানান, আহত লাল্টুর হাতে গুরুতর জখম হয়েছে। ভেঙে গেছে কিনা এক্সরে করার পর নিশ্চিত হওয়া যাবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম কারাগারে বন্দি সজিবের মৃত্যু ঘিরে রহস্য, উঠছে টাকা দাবির অভিযোগ
চট্টগ্রাম কারাগারে বন্দি সজিবের মৃত্যু ঘিরে রহস্য, উঠছে টাকা দাবির অভিযোগ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. ফারজাদ হোসেন সজীব (৩২) নামে এক কয়েদির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে কারা ব্যবস্থার Read more

‘প্রতিবন্ধীরা পরিবারের বোঝা নয়’
‘প্রতিবন্ধীরা পরিবারের বোঝা নয়’

প্রতিবন্ধী ব্যক্তিরা পরিবারের বোঝা নয়, বরং চিন্তাশক্তির পরিবর্তনের মাধ্যমে তারাও সমাজে অবদান রাখতে পারে। ডিজিটাল সাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা Read more

মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

মাদারীপুরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাবির মোল্লাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।সোমবার (২৩ Read more

টাঙ্গাইলে পিকআপভ্যানসহ ৪০ বস্তা সরকারি চাল জব্দ
টাঙ্গাইলে পিকআপভ্যানসহ ৪০ বস্তা সরকারি চাল জব্দ

টাঙ্গাইলের কালিহাতীতে কালোবাজারির সময় সরকারি ৪০ বস্তা চাল একটি পিকআপভ্যানসহ জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে এ ঘটনায় পিকআপভ্যান চালক Read more

গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে প্রাইভেটকারসহ নদীতে তরুণী
গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে প্রাইভেটকারসহ নদীতে তরুণী

গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে আগেও একাধিকবার দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এবার সেই একই ঘটনা ঘটল ভারতের নভি মুম্বাইয়ে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন