ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক এস এম শামীম রেজা বলেছেন, এখন থেকে কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের কাছে এ কথা জানান।তিনি বলেন, ‘স্বতঃস্ফূর্ত পরিবেশে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। ভোট শুরুর অনেক আগ থেকেই শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে অবস্থান করছেন। তাদের মধ্যে উৎসাহের কোনো অভাব দেখা যাচ্ছে না।’রিটার্নিং অফিসার আরও বলেন, ‘ভোট শুরুর আগে খালি ব্যালট বাক্স মিডিয়া ও পোলিং এজেন্টদের দেখানো হয়েছে। বেলা সাড়ে দশটা পর্যন্ত প্রায় ১৫ শতাংশ ভোট পড়েছে।’আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, বাইরের পরিবেশ সম্পর্কে আমরা জানি। এখন থেকে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ভোটকেন্দ্রের ভেতরে কেউ এমনটি করছে না।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আর্সেনিকের মতো ভয়াবহ বিষ লুকিয়ে আছে ভাতেই
আর্সেনিকের মতো ভয়াবহ বিষ লুকিয়ে আছে ভাতেই

পৃথিবীর অর্ধেকের বেশি মানুষের প্রধান খাদ্য হলো ভাত। ধান থেকে চাল, চাল থেকে ভাত। ভাত ছাড়া এশিয়া অঞ্চলের মানুষের চলেই Read more

অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে শ্লীলতাহানীর ঘটনায় বিসিসিআইয়ের নিন্দা
অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে শ্লীলতাহানীর ঘটনায় বিসিসিআইয়ের নিন্দা

আইসিসি নারী বিশ্বকাপ চলাকালে ভারতে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে শ্লীলতাহানির খবর জানাজানির পর চলছে তোলপাড়। নিন্দা ও দুঃখ প্রকাশ করলেও Read more

শার্শার বেলতলা বাজারে আমের রমরমা ব্যবসা, বিদেশেও রফতানি হচ্ছে
শার্শার বেলতলা বাজারে আমের রমরমা ব্যবসা, বিদেশেও রফতানি হচ্ছে

যশোরের শার্শা উপজেলার বাগুড়ি বেলতলা দেশের বড় আমের বাজার। প্রতিদিন এখানে ১৫ থেকে ২০ হাজার মন আমি বিক্রি হয়। আর Read more

৩৫ বছর পর আজ রাকসু নির্বাচন
৩৫ বছর পর আজ রাকসু নির্বাচন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্রপ্রতিনিধি ও হল সংসদ নির্বাচন ঘিরে অপেক্ষার প্রহর শেষ। তবে এ নির্বাচন শেষ Read more

শুল্ক প্রত্যাহারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন
শুল্ক প্রত্যাহারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন

যুক্তরাষ্ট্র ও চীন প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য একে অপরের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করতে সম্মত হয়েছে। বিশ্বের বৃহত্তম দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন