জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা নিজ দলে ভাঙন ঠেকাতে পদত্যাগ করেছেন। রবিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর আগে সকাল থেকেই তার পদত্যাগের গুঞ্জন উঠেছিল।সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানায়, প্রধানমন্ত্রী ইশিবার পদত্যাগের মাধ্যমে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ জাপান নতুন করে আবারও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়ল।জাপানে জীবনমানের ব্যয় বৃদ্ধি, চাল নীতি সংস্কার, এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা এবং জাপানি অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব নিয়ে অনিশ্চয়তা ছিল। এরমধ্যেই প্রধানমন্ত্রী ইশিবা পদত্যাগ করলেন।     গত বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির এ নেতা। তবে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর তার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক জোট নির্বাচনে হেরে সংসদের উচ্চ ও নিম্নকক্ষ উভয় জায়গায় সংখ্যাগরিষ্ঠতা হারায়।জুলাইয়ে উচ্চকক্ষে ঐতিহাসিক পরাজয় ও জীবনমানের ব্যয় বাড়ার পর থেকেই তার ওপর চাপ বাড়ছিল। বিশেষ করে তার দলের ডানপন্থি রাজনীতিবিদরা তার পদত্যাগ চাইছিলেন। এ দলটি যুদ্ধপরবর্তী বেশিরভাগ সময়ই জাপানে সরকার পরিচালনা করেছে।উচ্চকক্ষের নির্বাচনে হারার পর লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে। এরপর গত সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হয় দলে আমূল পরিবর্তন আনা প্রয়োজন। এরপর থেকে প্রধানমন্ত্রী ইশিবার পদত্যাগের চাপ আরও ঘনীভূত হয়।পদত্যাগের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রয়োগ করে যেতে চেয়েছিলেন ইশিবা। কিন্তু তিনি আর এটি পারেননি।গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করে জাপান। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে টোকিও। এর বদলে মার্কিন বাজারে নিজেদের অটোমোবাইল শিল্পে শুল্ক ছাড় পাবে দেশটি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি, খোয়া গেল ৫ ভরি স্বর্ণ
জয়পুরহাটে ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি, খোয়া গেল ৫ ভরি স্বর্ণ

​জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যাংক কর্মকর্তার ভাড়া বাসায় গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা Read more

মেয়েকে নিতে এসে নিখোঁজ মা, পাওয়া গেল পোড়া এনআইডি
মেয়েকে নিতে এসে নিখোঁজ মা, পাওয়া গেল পোড়া এনআইডি

ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আসমাউল ইসলাম জায়রাকে নিতে এসে নিখোঁজ রয়েছেন তার মা লামিয়া Read more

বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা বিভাগের সকল জেলাতে
বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা বিভাগের সকল জেলাতে

ঢাকা বিভাগের সব জেলায় সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম Read more

ঈদে ঘুরতে গিয়ে নড়াইলের মিনি কক্সবাজারে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
ঈদে ঘুরতে গিয়ে নড়াইলের মিনি কক্সবাজারে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ঈদে চাচির সঙ্গে নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচরে মধুমতি নদীতে জেগে ওঠা বালুচরে (স্থানীয়ভাবে পরিচিত "মিনি কক্সবাজার") ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়ার Read more

চাঁদপুরে চার দশক পর রাজা খাল খননে এলাকাবাসীর স্বস্তি
চাঁদপুরে চার দশক পর রাজা খাল খননে এলাকাবাসীর স্বস্তি

দীর্ঘ চার দশক পর চাঁদপুরের পুরান বাজার ডাকাতিয়া নদী থেকে দোকানঘর এলাকা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার বিস্তৃত খালটি স্থানীয়দের কাছে Read more

গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত, ইবি কেন্দ্রে উপস্থিতি ৯৬ শতাংশ
গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত, ইবি কেন্দ্রে উপস্থিতি ৯৬ শতাংশ

সারাদেশে গুচ্ছ প্রক্রিয়ার অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ১৩১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন