বরিশালের বানারীপাড়া বাস টার্মিনালে নিজের চলন্ত বাসের চাপায় হেলপার হৃদয় (১৮) নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের লাইন সম্পাদক জগলু হাওলাদার। প্রত্যক্ষদর্শীরা বলেন, বরিশাল-বানারীপাড়া-নেছারাবাদ রুটের স্বর্ণা পরিবহন বানারীপাড়া টার্মিনালে এসে পার্কিং করছিল। তখন সেই বাসের হেলপার হৃদয় বাস থেকে নেমে পার্কিংয়ে দিকনির্দেশনা দিয়ে সহায়তা করছিলেন। এসময় চালকের ভুলবশত হৃদয়ের উপর বাস উঠিয়ে দিলে গুরুতর আহত হন হৃদয়। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় হেলপার হৃদয় মারা যান। এ বিষয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফকরুল ইসলাম মৃধা বলেন, তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেবাচিমে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনা সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে যাত্রীবাহী বাস চাপায় অটোচালকসহ নিহত ২
মির্জাপুরে যাত্রীবাহী বাস চাপায় অটোচালকসহ নিহত ২

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের Read more

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর রোমান্স, ছবি ভাইরাল
যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর রোমান্স, ছবি ভাইরাল

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন তিনি। এরপরই খবর মিলেছিল-ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে যাচ্ছেন Read more

বাউফলে পূর্ব বিরোধের জেরে হামলায় নারীর মৃত্যু
বাউফলে পূর্ব বিরোধের জেরে হামলায় নারীর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সেতারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) Read more

সবচেয়ে বেশি কীটনাশক পানে, সিগারেট-বিড়িতে ভয়াবহ মাত্রায় হেভিমেটাল
সবচেয়ে বেশি কীটনাশক পানে, সিগারেট-বিড়িতে ভয়াবহ মাত্রায় হেভিমেটাল

‘সবচেয়ে বেশি কীটনাশক পাওয়া গেছে পানে’—এমনটাই জানিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে আজ শনিবার (৪ এপ্রিল) Read more

মুরাদনগর ধর্ষণকাণ্ডে যে তথ্য জানাল র‌্যাব
মুরাদনগর ধর্ষণকাণ্ডে যে তথ্য জানাল র‌্যাব

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূল হোতা শাহ পরানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৪ জুলাই) Read more

অনেক সুযোগ হারিয়ে বেতিসের সঙ্গে বার্সার ড্র
অনেক সুযোগ হারিয়ে বেতিসের সঙ্গে বার্সার ড্র

ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় বার্সেলোনার সামনে সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান বাড়িয়ে শিরোপা জয়ের পথে আরও এগিয়ে যাওয়ার। কিন্তু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন