নোয়াখালী জেলা শহরের মাইজদীতে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন।মাইজদী বাজার সদর উপজেলা ভূমি অফিস সংলগ্ন কেরানি মসজিদের সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো, সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেব নাথ (২৩) ও একই গ্রামের কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২২)।বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে মাইজদী বাজার সদর উপজেলা ভূমি অফিস সংলগ্ন কেরানি মসজিদের সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে অভি ও হৃদয় নিজ বাড়ি ফিরছিলেন। যাত্রা পথে রাত সোয়া ১টার দিকে মাইজদী টু চৌমুহনী সড়কের সদর উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছলে মুরগিবাহী একটি পিকআপ ভ্যান আকস্মিক ইউটার্ন নেয়। ওই সময় মাইজদীগামী একটি মোটরসাইকেলের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ও পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভি দেবনাথকে মৃত ঘোষণা করেন।অপরদিকে, পরিচয়হীন পিকআপ ভ্যানের চালক ও মোটরসাইকেল আরোহী হৃদয়কে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার সকাল ৭টার দিকে হৃদয়কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলকপির কাটলেট তৈরির রেসিপি
ফুলকপির কাটলেট তৈরির রেসিপি

কাটলেট খেতে আমরা সবাই পছন্দ করি। শীতের বিকেলের নাস্তায় কাটলেট থাকলে জমে যায় বেশ। শীতের সবজি হিসেবে ফুলকপির নাম শুরুতেই Read more

ফিলিস্তিনে এতিমদের সেবা দেওয়া দাতব্য সংস্থা বন্ধ করল ইসরায়েল
ফিলিস্তিনে এতিমদের সেবা দেওয়া দাতব্য সংস্থা বন্ধ করল ইসরায়েল

পশ্চিম তীরের হেবরন শহরে এতিমদের সহায়তা প্রদানকারী একটি ফিলিস্তিনি দাতব্য সংস্থা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২১ অক্টোবর) ইসলামিক চ্যারিটেবল সোসাইটি Read more

ইসরায়েলজুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ, চাপের মুখে নেতানিয়াহু
ইসরায়েলজুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ, চাপের মুখে নেতানিয়াহু

ইসরায়েলজুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার (১৬ আগস্ট) দেশটির বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ সময় Read more

ক্লাস-পরীক্ষা বন্ধে ভবিষ্যৎ অনিশ্চিত: নোবিপ্রবির এসিসিই বিভাগে সঙ্কট
ক্লাস-পরীক্ষা বন্ধে ভবিষ্যৎ অনিশ্চিত: নোবিপ্রবির এসিসিই বিভাগে সঙ্কট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমেস্ট্রি ও কেমিকেল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীরা ডিগ্রী পরিবর্তনের দাবিতে ৬০ দিন ধরে Read more

গণধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থীকে বহিষ্কার
গণধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থীকে বহিষ্কার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিটকারীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও গণধর্ষণের পদযাত্রার হুমকি দেওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন