সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় তাসকিন আহমেদ (৯) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার মেঘাই-সোনামুখী আঞ্চলিক সড়কের শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেন।নিহত শিশু তাসকিন আহমেদ বগুড়ার শেরপুরের শুবলী ইউনিয়নের শালফা এলাকার শরিফুল ইসলামের ছেলে।এ ঘটনায় ইসলামের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে তোহা মনি (৭) ও স্ত্রী মুন্নি খাতুন (৩৫) গুরুতর আহত হয়েছেন। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মুন্নি খাতুনের এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মেঘাই পর্যটন কেন্দ্রে ঘুরতে এসে রাত ৮টায় মোটরসাইকেলে করে সপরিবারে বাড়ি ফিরছিলেন শরিফুল ইসলাম। এ সময় শ্যামপুর ভোকেশনাল স্কুলের কাছে পৌঁছালে পিছন থেকে ছুটে আসা একটি বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৩৪২৩) মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলসহ আরোহীরা ছিটকে পাকা সড়কের ওপর পড়ে যান। পরে বালুবাহী ঘাতক ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাসকিন আহমেদ মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়ার জন্য পরামর্শ দেন।প্রত্যক্ষদর্শী আব্দুল মালেক বলেন, ‘মেঘাই থেকে ওই মোটরসাইকেল পশ্চিম দিক যাচ্ছিল। পিছন থেকে এসে মোটরসাইকেলকে মেরে দেয় ট্রাকটি। একজন মহিলার পা ট্রাকের চাকার নিচে পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে আছে।’কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান রবিন বলেন, ‘হাসপাতালে পৌঁছার আগেই পথে মারা যায় শিশুটি। তার মার পায়ের অবস্থা ভালো না। তাঁকে জিয়া মেডিকেলে রেফার করা হয়েছে।’কাজীপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) মেহেদি হাসান বলেন, ‘ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের চালক বা সহযোগী কাউকেই আটক করা সম্ভব হয়নি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেহরানের বাসিন্দাদের ক্ষতি করার ইচ্ছা নেই: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
তেহরানের বাসিন্দাদের ক্ষতি করার ইচ্ছা নেই: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের ক্ষতিসাধনের কোনও ইচ্ছা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।যদিও এর আগে তিনি ইরানকে সতর্ক করে Read more

পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক
পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক

যশোরে গরুর পায়ের ছাপ অনুসরণ করে এক বিধবা চোরের গোয়ালঘরে খুঁজে পেয়েছেন চুরি হওয়া একটি গরু। মঙ্গলবার (২০মে)  দিবাগত রাতে চোর Read more

উল্লাপাড়ায় সৎকারে বাধার অভিযোগ সনাতনী জামায়াত নেতার বিরুদ্ধে
উল্লাপাড়ায় সৎকারে বাধার অভিযোগ সনাতনী জামায়াত নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের সৎকার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সনাতনী জামায়াত হিন্দু উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি বাবলু ভৌমিকের বিরুদ্ধে। Read more

রংপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু
রংপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজিপুর মাঝাপাড়া গ্রামে বজ্রপাতে এক যুবকের নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) ওই এলাকায় সন্ধ্যায় Read more

আলভারেজের দুর্দান্ত গোলে জিতে শীর্ষস্থান নিশ্চিত করল আর্জেন্টিনা
আলভারেজের দুর্দান্ত গোলে জিতে শীর্ষস্থান নিশ্চিত করল আর্জেন্টিনা

চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের উত্তেজনাপূর্ণ ম্যাচে জুলিয়ান আলভারেজের চোখধাঁধানো গোলে ১-০ ব্যবধানে চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে ১৫ ম্যাচে Read more

ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান
ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ খবর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন