ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলার একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান। তারা বলেছে, এ হামলার সঙ্গে পাকিস্তান জড়িত নয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “এর সঙ্গে পাকিস্তানের কোনো সংযোগ নেই। ভারতের কথিত রাজ্যগুলোতে— নাগাল্যান্ড থেকে কাশ্মির, ছত্রিশগড়ে, মণিপুরে এবং দক্ষিণে বিদ্রোহ চলছে। এগুলো বিদেশি কোনো দেশের হস্তক্ষেপ নয়, স্থানীয় বিদ্রোহ।”গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু-কাশ্মিরের পাহালগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। যাদের সবাই বেসামরিক ছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।ভারত অভিযোগ করে থাকে তাদের নিয়ন্ত্রিত কাশ্মির অংশে যেসব হামলা হয় সেগুলোতে পাকিস্তানের মদদ থাকে। তবে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, গতকাল যে হামলা হয়েছে সেটি সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হিন্দুত্ববাদীদের অত্যাচারের ফল। তিনি বলেন, “এই বিদ্রোহীরা তাদের অধিকার চাচ্ছে। হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু, খ্রিষ্টান, বৌদ্ধ, মুসলিমদের ওপর অত্যাচার চালাচ্ছে। আর মানুষ এর প্রতিক্রিয়া দেখাচ্ছে।”খাজা আসিফ পাল্টা অভিযোগ করেন ভারত পাকিস্তানের বেলুচিস্তানে অস্থিরতা সৃষ্টি করছে। যেটির প্রমাণ তাদের কাছে আছে। তিনি বলেন, “ভারত বেলুচিস্তানে অস্থিরতায় মদদ দিচ্ছে। আমরা একবার নয়, একাধিকবার প্রমাণ দেখিয়েছি। কিন্তু পাকিস্তানের অস্থিতিশীলতার পেছনে বার বার ভারতের হাত ছিল।”তিনি জানিয়েছেন, পাকিস্তান যে কোনো ধরনের সন্ত্রাসী হামলার নিন্দা জানায়। তবে ভারত সরকার তার জনগণকে মৌলিক অধিকার দিচ্ছে না তাই মানুষ এমন বিদ্রোহী হয়ে উঠছেন বলে দাবি খাজা আসিফের। তিনি বলেন, “যদি সেনাবাহিনী ও পুলিশ মানুষের বিরুদ্ধে নৃশংসতা করে, তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে তাহলে এমন হবে। এসবের জন্য দায়ী করার জন্য পাকিস্তান একটি সুবিধাজনক অজুহাতে পরিণত হয়েছে।”এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড় ব্যবধানে হারের পর নেইমার বললেন ‘আমি লজ্জিত’
বড় ব্যবধানে হারের পর নেইমার বললেন ‘আমি লজ্জিত’

ক্যারিয়ারে বিভিন্ন সময়ে ইনজুরি নিয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়তে দেখা গেছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারকে। এবার ব্রাজিলিয়ান সেরি আর ম্যাচ Read more

মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭
মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭

মেক্সিকোতে জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি ছোট বেসরকারি বিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। খবর সামা Read more

গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব: শুভেন্দু
গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব: শুভেন্দু

গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ছেলের Read more

অবশেষে এনসিপি ও জাতীয় পার্টির এজাহার মামলা হিসেবে রেকর্ড করলো পুলিশ
অবশেষে এনসিপি ও জাতীয় পার্টির এজাহার মামলা হিসেবে রেকর্ড করলো পুলিশ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রংপুরে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষ এবং জিএম কাদেরের বাসায় Read more

ভৈরবে চিকিৎসার টাকা ছিনিয়ে নিল ছিনতাইকারীরা
ভৈরবে চিকিৎসার টাকা ছিনিয়ে নিল ছিনতাইকারীরা

কিশোরগঞ্জের ভৈরবে রোগীকে আহত করে চিকিৎসার টাকা ছিনিয়ে নিল ছিনতাইকারীরা। আজ ভোরে শহরের পলাশের মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন