পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব শিক্ষার্থী সংগঠন বরিশাল বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট কনজারভেশন সোসাইটি (বিইউইসিএস)। শনিবার (২৪ মে) দিনব্যাপী আয়োজন করা হয় ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস ১.০ শীর্ষক কর্মসূচি। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এরপর ক্যাম্পাসজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন স্থানে সচেতনতামূলক ফেস্টুন টানানো হয়। শুধু ক্যাম্পাসেই সীমাবদ্ধ না থেকে বিইউইসিএস সদস্যরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কের রোড ডিভাইডারেও বৃক্ষরোপণ করেন।সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মো. নাজমুল হোসেন বলেন, আমাদের সচেতনতা সৃষ্টি, দায়িত্ববোধ এবং পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে পারলে আমি বিশ্বাস করি। আমরা যদি পাল্টাই, ক্যাম্পাসও পাল্টাবে। চলুন, আমরা নিজেরাই আমাদের ক্যাম্পাসকে ভালোবাসি, সুন্দর রাখি এবং সযত্নে দেখে রাখি।সংগঠনের সাধারণ সম্পাদক নাইমুর রহমান সজীব বলেন, আসুন বদলাই নিজেকে, গড়ে তুলি সবুজ বিপ্লব—তাহলে বদলাবে বিশ্ব উষ্ণায়ন, বদলাবে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুধু সচেতনতা নয়, নিজের দায়িত্ববোধ থেকেই এসডিজি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম বলেন, ক্যাম্পাস পরিষ্কার করার একটি বিশেষ উদ্দেশ্য হলো পরিবেশ উন্নয়ন। আমি যখন জাপানে ছিলাম দেখেছি,পলিথিনের ব্যবহার বেশি হলেও রাস্তায় পড়ে থাকতে দেখা যায় না, কারণ তারা সচেতন। আমাদেরও সেইরকমভাবে সচেতন হয়ে উঠতে হবে। পরিবেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম মাহবুব, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আতিকুল হক ফরাজি, এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যক্তিগত বিনিময়ের মাধ্যমে অনেক সহকর্মী ক্যারিয়ার গড়েছে: রুনা খান
ব্যক্তিগত বিনিময়ের মাধ্যমে অনেক সহকর্মী ক্যারিয়ার গড়েছে: রুনা খান

দীর্ঘ সময় ধরে অভিনয় ও ফ্যাশনের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী রুনা খান। মঞ্চ থেকে শুরু করে ওয়েব সিরিজ, ফ্যাশন Read more

উল্লাপাড়া পৌরসভার ডাম্পিং পয়েন্টে মাছ চাষ
উল্লাপাড়া পৌরসভার ডাম্পিং পয়েন্টে মাছ চাষ

উল্লাপাড়া পৌরসভার নিদিষ্ট ডাম্পিং পয়েন্ট থাকলেও যেখানে সেখানে পৌরসভার বর্জ্য ফেলায় পৌরবাসীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় উল্লাপাড়া Read more

ভিয়েতনামে টাইফুন কাজিকির তাণ্ডবে নিহত ৩
ভিয়েতনামে টাইফুন কাজিকির তাণ্ডবে নিহত ৩

ভিয়েতনামে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে টাইফুন কাজিকি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড়টির আঘাতে ৩ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন Read more

কালিয়াকৈরে নৌকা ডুবিতে ৩ জনের মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে নৌকা ডুবিতে ৩ জনের মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকস বিলে নৌকাডুবির ঘটনায় তিন তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নিহতরা হলেন, সাভারের শিমুলিয়া ইউনিয়নের Read more

ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা ভিপি প্রার্থী উমামার
ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা ভিপি প্রার্থী উমামার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে পোলিং এজেন্টদের Read more

বেলকুচিতে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি শুরু
বেলকুচিতে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি শুরু

সিরাজগঞ্জের বেলকুচিতে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে। প্রতিটি কার্ডধারী নির্ধারিত পর্যন্ত বরাদ্দ তেল পাবেন। বুধবার (০১ এপ্রিল) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন