অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ৭ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন বিরাট কোহলি। তবে ফেরাটা সুখকর হয়নি। প্রথম ম্যাচে ৮ বল খেলে শূন্য রানে আউট হওয়ার পর গতকাল সিরিজ বাঁচানোর ম্যাচেও চার বল খেলে শূন্য রানে ফিরেছেন বিরাট। তাতে লজ্জার রেকর্ডবুকে নাম তুললেন ভারতীয় তারকা ব্যাটার।বর্তমানে ওয়ানডেতে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ‘ডাক’ এখন বিরাট কোহলির দখলে। তার ডাকের সংখ্যা ১৮টি। এর আগে এক দিনের ক্রিকেট সক্রিয় খেলোয়াড়দের সর্বোচ্চ ডাকের সংখ্যা ছিল ১৭। সেই তালিকায় আছেন রোহিত শর্মা, লিটন দাস এবং জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর। যাদের প্রত্যেকেই ওয়ানডেতে ১৭টি ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন। তবে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ডাকের সংখ্যা ৩৪টি। এই লজ্জার রেকর্ডের মালিক সাবেক লঙ্কান অলরান্ডার সনাথ জয়সুরিয়া। অন্যদিকে গতকাল ‘ডাক’ মেরে আউট হওয়ার মধ্যে দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে শূন্য রানে ফিরেছেন বিরাট। যা এই কিংবদন্তি ব্যাটারের নামের পাশে বেমামান। সিরিজে তৃতীয় এবং শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেন কি না ৩৭ ছুঁই ছুঁই এই ক্রিকেটার, সেটাই এখন দেখার বিষয়।অন্যদিকে বিরাটের এমন হতাশার দিনে সিরিজ হাতছাড়া করেছে ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ৭ উইকেটে জয়ের পর গতকাল ২ উইকেটে জয় নিয়ে সিরিজ জিতে নেন অজিরা। সিরিজের শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামবে দুই দল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনিশ্চয়তার মধ্যে সৌদির মেগা প্রজেক্ট ‘নিওম’
অনিশ্চয়তার মধ্যে সৌদির মেগা প্রজেক্ট ‘নিওম’

১৭০ কিলোমিটার দীর্ঘ লোহিত সাগরের উপকূলে আধুনিক শহর নির্মাণের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিকল্প অর্থনৈতিক পথ উন্মোচনের লক্ষ্য নিয়ে Read more

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সংঘর্ষে একজন নিহত
মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সংঘর্ষে একজন নিহত

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে ২ গ্রুপের সংঘর্ষে শাহ আলম নামের একজনের মৃত্যু হয়েছে।সোমবার (১১ আগস্ট) Read more

‘ইরান যুদ্ধের ফলে ভারতের সামনে ‘অভূতপূর্ব চ্যালেঞ্জ’ তৈরি হয়েছে’
‘ইরান যুদ্ধের ফলে ভারতের সামনে ‘অভূতপূর্ব চ্যালেঞ্জ’ তৈরি হয়েছে’

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে ভারতের সামনে ‘অভূতপূর্ব চ্যালেঞ্জ’ তৈরি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসব চ্যালেঞ্জ অর্থনৈতিক, Read more

ব্রেন স্ট্রোকে মারা গেছেন ঢাবি শিক্ষার্থী আহসান
ব্রেন স্ট্রোকে মারা গেছেন ঢাবি শিক্ষার্থী আহসান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসানুর রহমান (২২) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।সোমবার (৭ Read more

ভোটারের লাইনে প্রার্থীদের প্রচারে ক্ষোভ শিক্ষার্থীদের
ভোটারের লাইনে প্রার্থীদের প্রচারে ক্ষোভ শিক্ষার্থীদের

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। তবে নিয়ম না মেনে কেন্দ্রের সামনে Read more

সুনামগঞ্জে বজ্রাঘাতে ২ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১
সুনামগঞ্জে বজ্রাঘাতে ২ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়  বজ্রাঘাতে ২ জন বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) রাত আড়াইটার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন