দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় প্রতিদিনই ট্রাকে ট্রাকে দেশে আসছে ভারতীয় চাল। গত ২১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ৫১টি ভারতীয় ট্রাকে মোট এক হাজার ৭৮৫ মেট্রিক টন চাল এই স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে। সরকারের ইতিবাচক সিদ্ধান্তের ফলে দেশে চাল আমদানি অব্যাহত থাকায় সুফল পাচ্ছেন নিম্ন আয়ের ক্রেতারা। ফলে তারা কেজিতে অন্তত ৫-৬ টাকা কমে চাল কিনতে পারছেন।এদিকে বন্দরের চাল আমদানিকারকরা জানান, চাল আমদানিতে সরকারের আহবানে সাড়া দিয়ে তারা আমদানি অব্যাহত রেখেছেন। যার কারণে বেনাপোলসহ বিভিন্ন বন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণে চাল দেশে ঢুকছে। তবে এই মুহূর্তে তারা লাভের মুখ দেখছেন না।বন্দর সূত্রে জানা গেছে, গেল এক মাস আগে ইরি-বোরো মৌসুম শেষ হয়েছে। কিন্তু দেশে পর্যাপ্ত ধানের আবাদ হলেও দেশের বাজারে হঠাৎ করেই দাম বাড়তে থাকে। তাই দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই সরকার বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে রাখতে চাল আমদানি করার সিদ্ধান্ত নেয়। এই অবস্থায় গত ১২ আগস্ট আমদানিকারকদের নামে বরাদ্দ ইস্যু করে চাল আমদানি করার জন্য অনুমতি দেয়। এরপর ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।প্রসিদ্ধ চাল আমদানিকারক গনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, তার প্রতিষ্ঠানের নামে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে চাল আমদানি করা হচ্ছে। ভারত থেকে চাল আসা শুরু হওয়ায় পাইকারী ও খুচরা বাজারে দাম কমেছে। এভাবে আমদানি অব্যাহত থাকলে আরও দাম কমে আসার সম্ভাবনা রয়েছে। তিনি সরকারের কাছে চাল আমদানি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।আরেক আমদানিকারক শামীম আহমেদ জানান, বন্দরের মোকামে আমদানি করা চালের মধ্যে রয়েছে স্বর্ণা, সম্পা কাটারি, রত্নাসহ মিনিকেট জাতের চাল। সম্পা কাটারী জাতের চাল কেজিতে ৫ টাকা কমে ৬৭ টাকা, স্বর্ণা জাতের চাল কেজিতে ৩ টাকা কমে ৫২ টাকায় এবং আঠাশ জাতের চাল কেজিতে ৪ টাকা কমে ৫৩ টাকা দরে বিক্রি করা হচ্ছে। চাল আমদানি করে লাভ হচ্ছে না। কারণ হিসেবে তিনি জানান, দেশে চাল আমদানি শুরু হওয়ার আগেই ভারতের ব্যবসায়ীরা কেজিতে ৩/৪ টাকা করে দাম বাড়িয়েছে। দাম না বাড়ালে দেশে চালের দাম আরও কমে আসতো।বেনাপোল বাজারের খুচরা বিক্রেতা হাজি স্টোরের হাফিজুর রহমান জানান, বর্তমানে চালের দাম নিয়ে কিছুটা হলেও ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরেছে। গত ১০/১২ দিন আগে সম্পা কাটারি ৭২ টাকা দরে বিক্রি হয়েছে। এখন কেজিতে ৫ টাকা কমে ৬৭-৬৮ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য চাল কেজিতে ৩/৪ টাকা করে কমেছে।ক্রেতা হাবিবুল্লাহ ও রাসেল হোসেন জানান, আগের চেয়ে দাম কেজিতে ৪-৫ টাকা করে কমেছে। আমরা দিন মজুরী করি। যত কমবে আমাদের জন্য তত ভালো। ভারত থেকে চাল আসার কারণে মনে হচ্ছে কমেছে। আগে দাম বেশি ছিল। হিসাবে আরও কমার কথা। এক মাস আগে ইরি-বোরো মৌসুম গেল। সেই চাল তো বাজারে থাকার কথা। কিন্তু ব্যবসায়ীরা মজুদ করার কারণে সরকারকে আমদানি করতে হচ্ছে।বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, চার মাস বন্ধ থাকার পর এবার বেনাপোল বন্দরে চাল আমদানি পুনরায় শুরু হওয়ায় বন্দরটিতে আবার কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, গত ৭ দিনে ৫১টি ট্রাকে এক হাজার ৭৮৫ মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি হয়েছে। এর মধ্যে ২১ আগস্ট ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন, ২৪ আগস্ট ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন, ২৭ আগস্ট দুটি চালানে ১২ ট্রাকে ৪২০ মেট্রিক টন, ২৮ আগস্ট ৩ ট্রাকে ১০৫ মেট্রিক টন, ৩০ আগস্ট ৬ ট্রাকে ২১০ মেট্রিক টন, রবিবার (৩১ আগস্ট) ৬ ট্রাকে ২১০ মেট্রিক টন, সোমবার (১ সেপ্টেম্বর) ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।তিনি আরো বলেন, আমদানিকৃত চাল দ্রুত ছাড়করণের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল এই বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়েছিল।এদিকে কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা (আরও) রেজাউল ইসলাম জানান, আমদানিকারকরা ২ শতাংশ এআইটি ডিউটি দিয়ে ভারত থেকে চাল আমদানি করছেন। এর আগে চালের উপর ৬৩ দশমিক ৫০ শতাংশ শুল্ক নির্ধারণ ছিল। সরকার চাল আমদানিতে অনুমতি দেওয়ায় জাতীয় রাজস্ব বোর্ড পূর্বের ৬৩ দশমিক ৫০ শতাংশ শুল্ক কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করেছে। ফলে আমদানিকারকরা কম শুল্কে ভারত থেকে বিপুল পরিমাণে চাল আমদানি করছেন। আমদানিকৃত চাল দ্রুত খালাসে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শনিবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির
শনিবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

আগামীকাল শনিবার রাজধানীর বেশকিছু সড়ক বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে Read more

বরিশালে ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
বরিশালে ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রির সমমান চাই এ শ্লোগানে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি Read more

বিক্ষোভকারীদের আগুনে নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী নিহত
বিক্ষোভকারীদের আগুনে নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী নিহত

নেপালে বিক্ষোভকারীদের দেওয়া আগুনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর নিহত হয়েছেন।সংবাদমাধ্যম খবরহাব জানায়, মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) আন্দোলনকারীরা Read more

১০ লাখ টাকায় বিক্রি হলো মাইকেল জ্যাকসনের মোজা
১০ লাখ টাকায় বিক্রি হলো মাইকেল জ্যাকসনের মোজা

তারকাদের ব্যবহৃত জিনিস সংগ্রহে রাখার প্রতি মানুষের আগ্রহ নতুন কিছু নয়। আর যদি সেটি হয় পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের কোনো Read more

সিরাজগঞ্জে অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন জামায়াত নেতা
সিরাজগঞ্জে অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন জামায়াত নেতা

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, জজ কোর্টের সিনিয়র আইনজীবী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল আলমকে দেখতে উল্লাপাড়া ঝিকিড়া তার বাসভবনে Read more

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ-ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন