কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। বিজিবি রামু ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোস্তফা কামালের মেয়ে মমতাজ (২০) এবং রামু মাদ্রাসা পাড়ার মোহাম্মদ আলীর স্ত্রী মনোয়ারা (৪৫)।বিজিবি সূত্র জানিয়েছে, আটককৃতরা প্রথমে ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করলেও পরে মহিলা সৈনিকদের মাধ্যমে শরীর তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।এ বিষয়ে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, ‘আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এরদোগানের সাথে ট্রাম্পের ফোনালাপ
এরদোগানের সাথে ট্রাম্পের ফোনালাপ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা হয়েছে গাজা, সিরিয়া, রাশিয়া-ইউক্রেনসহ বিভিন্ন ইস্যুতে। সোমবার (৫ Read more

জাল যার জলা তার, মাছ ধরতে আর ইজারা নয়: প্রতিমন্ত্রী নূর
জাল যার জলা তার, মাছ ধরতে আর ইজারা নয়: প্রতিমন্ত্রী নূর

নদীমাতৃক জনপদ পটুয়াখালীর গলাচিপার জেলেদের জন্য নদীতে ইজারা মুক্ত মাছ ধরার ঘোষণা দিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী Read more

ইসরাইলি আগ্রাসনের মধ্যেই কুরআনে হাফেজ হলেন ৫০০ ফিলিস্তিনি
ইসরাইলি আগ্রাসনের মধ্যেই কুরআনে হাফেজ হলেন ৫০০ ফিলিস্তিনি

ইসরাইলের আগ্রাসনের মধ্যেই গাজা উপত্যকায় ৫০০ ফিলিস্তিনি পবিত্র কুরআন মুখস্ত করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গাজা সিটির আল-শাতি শরণার্থী শিবিরে এক Read more

৯ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা
৯ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা

বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখান করে নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে Read more

ইতালির উপকূলে অভিবাসীদের বহনকারী নৌকাডুবি, নিহত ২০
ইতালির উপকূলে অভিবাসীদের বহনকারী নৌকাডুবি, নিহত ২০

ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নৌকাডুবির এই ঘটনায় নিখোঁজ রয়েছেন Read more

মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবাকে হাতুড়িপেটায় হত্যা
মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবাকে হাতুড়িপেটায় হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কিনে না দেয়ায় মো. মাহবুব (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। শুক্রবার (০৪ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন