ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় মদসহ ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌঁনে ৯টার দিকে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করা কালে ফুলপুর গোল চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃত আসামিরা হলেন- নাজমুল হক (৩২), মো. ইদ্রিস আলী(৪০) ও সুমন মিয়া (২৮)। নাজমুল শেরপুর জেলার নালিতাবাড়ীর রানীগাঁও গ্রামের মৃত রিয়াদ আলী ও হামেনা বেগমের পুত্র। ইদ্রিস একই উপজেলার চরপাড়া গ্রামের মৃত ইমান আলী ও জরিনা খাতুনের পুত্র আর সুমনও একই উপজেলার বিশগিরিপাড়া গ্রামের মো. লাল মিয়া ও খোদেজা বেগমের পুত্র।জানা যায়, তারা নালিতাবাড়ী থেকে ময়মনসিংহের দিকে একটি প্রাইভেট কার দিয়ে যাচ্ছিল। ফুলপুর গোল চত্বর এলাকায় এসে পৌঁছলে ফুলপুর থানা পুলিশের তাদের দেখে সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কার থেকে ৪০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। এসময় ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয় আর তাদের প্রাইভেট কারটি জব্দ করা হয়।এব্যাপারে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের কন্ঠস্বরকে বলেন, আসামিদের বিরুদ্ধে মামলার রুজু হয়েছে এবং তাদেরকে আজ বুধবার ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ
অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

দেশে অনুমোদনহীন সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস এবং স্টাডি সেন্টারের শিক্ষা কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।সোমবার Read more

নড়াইলে হকার্স মার্কেট ব্যবসায়ীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন
নড়াইলে হকার্স মার্কেট ব্যবসায়ীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

নড়াইলে হকার্স মার্কেটের ব্যবসায়িদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ১১টায় রুপগঞ্জ Read more

স্বামী-সন্তান হারিয়ে ছোট মেয়েকে নিয়ে দিশেহারা মনোয়ারা
স্বামী-সন্তান হারিয়ে ছোট মেয়েকে নিয়ে দিশেহারা মনোয়ারা

রাজমিস্ত্রির কাজ করতো ছেলে। তার উপার্জন দিয়ে চলতো সংসার। প্রেমে ব্যর্থ হয়ে দুমাস আগে আত্মহননের পথ বেছে নেন একমাত্র ছেলে Read more

ভাঙনের আতঙ্কে দিন কাটছে লোহাগাড়ার ৪ হাজার মানুষের
ভাঙনের আতঙ্কে দিন কাটছে লোহাগাড়ার ৪ হাজার মানুষের

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ এলাকার মীরপাড়া সংলগ্ন টঙ্কাবতী নদীর বিধ্বস্ত ভেড়িবাঁধ পুণঃ মেরামত না করায় বিশাল জনবসতিপূর্ণ Read more

মিরসরাই একসঙ্গে ৩ সন্তানের জন্ম
মিরসরাই একসঙ্গে ৩ সন্তানের জন্ম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় একটি বেসরকারি হাসপাতালে একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন সালমা আক্তার নামে এক গৃহবধূ। মঙ্গলবার (২২ জুলাই) Read more

গাজায় যুদ্ধবিরতি পরও ইসরায়েলের হামলা অব্যাহত, একই পরিবারের ১১ জনসহ নিহত ৩৮
গাজায় যুদ্ধবিরতি পরও ইসরায়েলের হামলা অব্যাহত, একই পরিবারের ১১ জনসহ নিহত ৩৮

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনীর বিক্ষিপ্ত হামলা অব্যাহত রয়েছে। গত শুক্রবার একটি বাসে গোলাবর্ষণ করে একই পরিবারের অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন