ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় আগামীকাল পর্যন্ত স্থগিত থাকবে। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।চেম্বার জজ জানিয়েছেন, পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ কার্যকর থাকবে না। ফলে এই মুহূর্তে ডাকসু নির্বাচন আয়োজন বা পরিচালনার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই।এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। তবে একই দিন বিকেলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির জানান, লিখিত আবেদন গ্রহণ করে চেম্বার জজ হাইকোর্টের আদেশকে সিএমপি ফাইল করেছেন এবং শুনানি শেষ না হওয়া পর্যন্ত স্থগিতের নির্দেশ দিয়েছেন। এর ফলে নির্বাচন, প্রচারণা, ক্যাম্পেইনসহ সব কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা থাকছে না।ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ৩৭ বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা-পরবর্তী সময়ে মাত্র সাতবার এই নির্বাচন হয়েছে। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক

বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্টে ডলার সংযুক্তির (এনডোর্সমেন্ট) করার জন্য ফি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পাসপোর্ট Read more

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর

রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের Read more

গজারিয়ায় ইস্পাত কারখানায় শ্রমিকের মৃত্যু
গজারিয়ায় ইস্পাত কারখানায় শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় আকিজ ইস্পাত কারখানায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত তিনটার সময় মেশিনে রড চেক করার সময় Read more

তারেক রহমান নাগরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ: নয়ন
তারেক রহমান নাগরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ: নয়ন

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান Read more

‘দর্শকের ভালোবাসা না থাকলে কাজ করতে পারতাম না’
‘দর্শকের ভালোবাসা না থাকলে কাজ করতে পারতাম না’

প্রথম সিনেমা 'ন ডরাই'-এ আয়েশা চরিত্রে অভিনয় করে দর্শক সাড়া পেয়েছিলেন সুনেরাহ বিনতে কামাল। ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন Read more

শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ ইসলাম
শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ ইসলাম

জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। নানা কারণে স্বীকৃতির সেই উদ্যোগ সফল হয়নি। জুলাই সনদ যেন ব্যর্থ না হয় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন