গাজীপুর মহানগরীর বিভিন্ন সড়কে বেপরোয়া ও অদক্ষ মোটরসাইকেল চালকদের কারণে সড়ক নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। বিশেষ করে উঠতি বয়সী তরুণদের বেপরোয়া বাইক চালানো এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা দিন দিন বাড়ছে।নগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, জিরানি রোড, কাশিমপুর নামাবাজার সড়ক, বিএডিসি-শ্রীপুর আঞ্চলিক সড়ক, গোবিন্দবাড়ি-বারেক নগর সড়ক ও কাশিমপুর থানা সড়কে প্রায়ই দেখা যায়, ১৫-১৮ বছর বয়সী তরুণরা উচ্চ গতিতে বাইক চালাচ্ছে। তাদের অনেকেরই ড্রাইভিং লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র নেই। ফুটপাত ও উল্টো পথে বাইক চালানো, সাইলেন্সার খুলে বিকট শব্দ সৃষ্টি করা, ডিজিটাল হর্নে কুরুচিপূর্ণ শব্দ বাজানো। এসব কর্মকাণ্ডে পথচারী ও অন্যান্য যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়ছেন।এতে চলমান গাড়িগুলোর চালকরা হকচকিয়ে যায়। এজন্য প্রায়ই রাস্তায় বাইকারদের সঙ্গে প্রাইভেট গাড়ি থেকে শুরু করে অন্যান্য যানবাহনের চালকদের বচসায় লিপ্ত হতে দেখা যায়। বাইকারদের কারণে রাস্তায় হুটহাট গাড়ি ব্রেক করতে গিয়ে দুর্ঘটনায় পড়ছে যানবাহনগুলো। বড়লোকের বখে যাওয়া সন্তানরা মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ খুলে রেখে বিকট শব্দ তুলে নগরময় দাপিয়ে বেড়াচ্ছেন। আবার কেউ কেউ গাড়িতে ডিজিটাল হর্ন লাগিয়ে কুরুচিপূর্ণ নানা শব্দ বাজিয়ে চলছে।এই বেপরোয়া আচরণের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হন। তারা গাজীপুর বিজিএমইএ কলেজে অধ্যয়নরত ছিলেন।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এডিসি অশোক কুমার পাল জানান, বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। এরই মধ্যে এসব অপরাধের সঙ্গে জড়িত অনেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৮ জুন: নামাজের সময়সূচি
১৮ জুন: নামাজের সময়সূচি

ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া Read more

ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকে জয়ের ধারা ধরে রেখেছে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে আজ বৃহস্পতিবার ভুটানকে ৩-০ Read more

দেশের বাজারে কমছে স্বর্ণের দাম
দেশের বাজারে কমছে স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমছে। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। Read more

আংশিক মেঘলা ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই
আংশিক মেঘলা ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে আকাশে আংশিক মেঘের উপস্থিতি রয়েছে। তবে সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে। একইসঙ্গে বৃষ্টিরও কোনো Read more

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন