কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সাংবাদিক নির্যাতনের মামলায় কারাগারে পাঠানো হয় তাকে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বেলা ১১টায় সুলতানা পারভীন জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় উৎসুক জনতা সাবেক জেলা প্রশাসককে একনজর দেখার জন্য আদালতে ভিড় জমায়। প্রসঙ্গত, প্রশাসনের একটি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশ ও নানা অনিয়ম নিয়ে অনুসন্ধান করায় ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালানো হয়। তাকে চোখ বেঁধে তুলে নিয়ে ক্রসফায়ারের হুমকিসহ ডিসি অফিসে এনে নির্মম নির্যাতন করেন জেলা প্রশাসনের তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা। এরপর আরিফের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে ওই রাতেই তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়।কারামুক্ত হয়ে এ ঘটনায় সাংবাদিক আরিফুল হক রিগান জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। ৫ বছর ধরে এই মামলা চলছে। সম্প্রতি সাবেক জেলা প্রশাসক হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিন পাওয়ার জন্য মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে এলো সৌদিতে ক্ষেপণাস্ত্রে নিহত মোশাররফের লাশ
দেশে এলো সৌদিতে ক্ষেপণাস্ত্রে নিহত মোশাররফের লাশ

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের আলখারাজ এলাকায় নিহত প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেনের লাশ ঢাকায় এসেছে।নিহত মোশাররফ হোসেন সখীপুর Read more

জার্মান গাড়ি নির্মাতাদের ড্রোন তৈরি সুযোগ
জার্মান গাড়ি নির্মাতাদের ড্রোন তৈরি সুযোগ

জার্মানির ৫০০ বিলিয়ন ইউরো প্রতিরক্ষা তহবিল নতুন সুযোগ এনেছে। গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো এখন সামরিক ড্রোন উৎপাদনে যুক্ত হচ্ছে। তরুণ উদ্যোক্তারা Read more

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ Read more

পাকিস্তানে এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৫ জন নিহত
পাকিস্তানে এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৫ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় ত্রাণসামগ্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ Read more

রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮ টায়
রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮ টায়

রাজশাহী শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। তবে বৈরী আবহাওয়া থাকলে সকাল সাড়ে ৮টায় Read more

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন