গঠনতন্ত্র সংশোধনের জন্য দীর্ঘদিন ধরেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে বার্তা দিয়ে আসছিল ফিফা ও এএফসি। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকে যেনো পাত্তাই দিচ্ছিলো না ভারতীয় এই ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। সাড়া না পেয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে এবার সরাসরি নিষেধাজ্ঞার হুমকিই দিয়ে বসলো ফিফা। ফিফা জানিয়েছে, ৩০ অক্টোবরের মধ্যে গঠনতন্ত্র সংশোধন করা না হলে সব ধরনের ফুটবল থেকে ফের ফিফার নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত।২০২২ সালের ১৬ আগস্ট তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল ভারত। সেই নির্বাসন তোলার জন্য দ্রুত নির্বাচন করে একটি কমিটি গঠন করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সে সময় দায়িত্ব গ্রহণ করেই কল্যাণ চৌবে বলেছিলেন, গঠনতন্ত্র সশোধন করে ফের নির্বাচন হবে। এ নিয়ে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে মামলাও চলছিল।মঙ্গলবার দুই পৃষ্ঠার চিঠিতে ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কল্যাণ চৌবেকে কড়া বার্তা দিয়েছে ফিফা ও এএফসি। তাতে বলা হয়েছে, ২০১৭ সালে সুপ্রিম কোর্ট গঠনতন্ত্র সংশোধনের আদেশ দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। সুস্পষ্ট পরিকাঠামোর অভাবে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তাই গঠনতন্ত্র সংশোধন করে ৩০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নিতে নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।শুধু তাই নয়, এই গঠনতন্ত্র সংশোধন করতে হবে ফিফা ও এএফসির আইন এবং নিয়মকানুনের সঙ্গে সামঞ্জস্য রেখে। চিঠিতে সতর্ক করা হয়েছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়টি। স্পষ্ট জানানো হয়েছে, সরকারি সংস্থাসহ কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে স্বাধীনভাবে কাজ করতে হবে।ভারতীয় ফুটবল ফেডারেশনের আগামী সাধারণ সভায় এ বিষয়ের নিষ্পত্তির কথা বলা হয়েছে চিঠিতে। এর বাইরে গেলে তিন বছরের মধ্যে দ্বিতীয়বার ফিফার নিষেধাজ্ঞায় পড়বে ভারতীয় ফুটবল। সেটি হলে আন্তর্জাতিকসহ ঘরোয়া প্রতিযোগিতা থেকে নির্বাসনে চলে যাবে ভারত। তখন নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ঢাকায় আসতে হবে না তাদের।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রশিবির, ‘গোপন রাজনীতি’ ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়
ছাত্রশিবির, ‘গোপন রাজনীতি’ ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়গুলোতে খুব দ্রুতই ছাত্র রাজনীতি ফিরে আসে। এমনকি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য রাজনীতিতে না থাকা Read more

আরও দু’টি জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত
আরও দু’টি জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৭ অক্টোবর এবং ২৫ ফেব্রুয়ারি দিন দুটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভবিষ্যতে প্রতিবছর এই Read more

দলীয় মনোনয়ন পাওয়ায় বাবুলের শুকরিয়ার নামাজ
দলীয় মনোনয়ন পাওয়ায় বাবুলের শুকরিয়ার নামাজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর দরবারে Read more

প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন
প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন

ভেনেজুয়েলার নেত্রী মারিয়া কোরিনা মাচাদো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কার ২০২৫ পদক প্রদানের কয়েকদিন পর প্রতিক্রিয়া Read more

রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন
রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন

রুশ বাহিনীর হামলায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভের বিস্তীর্ণ এলাকা। গতকাল সোমবার এ হামলা ঘটেছে বলে এক প্রতিবেদনে Read more

বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ
বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ

বিপিএলের ঢাকা পর্ব আজ শুরু হচ্ছে। দুপুর ১টায় প্রথম ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। আর সন্ধ্যা ৬টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন