ফিলিস্তিনের গাজার ক্ষুধার্ত মানুষের জন্য বোতলে করে সাগরে খাদ্য ভাসাচ্ছেন মিসরের সাধারণ মানুষ। একজন মিসরীয়কে সাগরে খাদ্য ভাসানোর সময় গাজাবাসীর উদ্দেশ্যে বলতে শুনা যায়- ‘প্রিয় গাজাবাসী ভাইয়েরা, আমাদের ক্ষমা করো, আমরা তোমাদের জন্য কিছুই করতে পারছি না।মিশরের সাধারণ মানুষ বোতলে করে সাগরে খাদ্য ভাসিয়ে দিচ্ছে, যেন আল্লাহর ইচ্ছায় সাগরের ঢেউ এই খাবার গাজাবাসীর কাছে পৌঁছে দেয়। প্রশ্ন হলো এই চিন্তা মিসরের মানুষের মাথায় কোথা থেকে এলো।উত্তর হলো- এরকম একটি চমৎকার ঘটনা ঘটেছিল ‘বনি ইসরায়েলের’ সময়ে। রাসুল ﷺ সেই ঘটনা নিজে সাহাবায়ে কেরামকে শুনিয়েছিলেন। আবু হুরায়রা (রা.) হতে থেকে বর্ণিত। রাসুল ﷺ বলেছেন, বনী ইসরাঈলের এক ব্যক্তি অন্য আরেক ব্যক্তির কাছে এক হাজার দিনার ঋণ চেয়েছিলেন। তখন ঋণদাতা বললেন, কয়েকজন সাক্ষী আনো। আমি তাদের সাক্ষী রাখরো। উত্তরে ঋণগ্রহিতা বললেন, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।তখন ঋণদাতা বললেন, তা হলে একজন জামিনদার উপস্থিত করো। ঋণগ্রহীতা আবারো বললেন, জামিনদার হিসাবে আল্লাহই যথেষ্ট। এরপর ঋণদাতা নির্ধারিত সময়ে ওই ব্যক্তিকে এক হাজার দিনার ঋণ দিয়ে দেন।এই দীনার নিয়ে ঋণ গ্রহীতা সামুদ্র সফরে বের হন এবং তার প্রয়োজনীয় কাজ শেষ করে বাসায় ফেরার জন্য যানবাহন খুঁজতে লাগলেন। যাতে তিনি নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে এসে পৌঁছতে পারেন। কিন্তু তিনি কোনো যানবাহন পেলেন না।এরপর ঋণগ্রহীতা এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করেন এবং ঋণদাতার নামে একখানা পত্র ও এক হাজার দীনার এই বাক্সে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্রে ছেড়ে দিয়ে বলেন- হে আল্লাহ! আপনি তো জানেন আমি অমুকের কাছ থেকে এক হাজার দিনার ঋণ এনেছিলাম। আমি বলেছিলাম, সাক্ষী এবং জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। আমি তার ঋণ যথা সময়ে পরিশোধ করতে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার নিকট সোপর্দ করলাম, এই বলে ঋণগ্রগীতা কাটের বাক্স সমুদ্রে নিক্ষেপ করেন।এরপর তিনি শহরে ফিরে যান এবং আবারো যানবাহন খুঁজতে লাগেন। এদিকে ঋণদাতা এই আশায় সমুদ্রতীরে যান, ঋণগ্রহীতা কোনো নৌযানে করে আসছেন কি না। সমুদ্র তীরে যাওয়ার পর ঋণদাতা একটি কাটের বাক্স দেখতে পান। তিনি তার পরিবারের জ্বালানির জন্য এটি বাড়ি নিয়ে আসেন। ঋণদাতা বাড়িতে এনে এই কাট চিরার পর একটি পত্র ও এক হাজার দিনার দেখতে পান।এর কিছু দিন পর ঋণগ্রহীতা এক হাজার দিনার নিয়ে এসে ঋণদাতার বাড়িতে হাজির হন এবং বলেন- আল্লাহর কসম! আমি আপনার দিনার যথাসময়ে পৌঁছিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু আমি কোনো নৌযান পাইনি।ঋণদাতা বললেন, তুমি কী আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বললেন, আমি আসার জন্য কোনো যানবাহন পাইনি। তখন ঋণদাতা বললেন, তুমি কাঠের টুকরোর ভেতরে যা পাঠিয়েছিলে, তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে আদায় করে দিয়েছেন। তখন ঋণগ্রহীতা আনন্দচিত্তে এক হাজার দিনার নিয়ে বাড়ি ফিরে গেল।নেটিজেনরা বলছেন, বনি ইসরায়েলের ওই ঘটনা মিসরের এই মানুষগুলোকে সাগরে খাদ্য ভাসিয়ে গাজাবাসীর পাশে দাঁড়াতে হয়তো অনুপ্রেরণা জুগিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার পল্লবীতে কমিউনিটি সেন্টারে আগুন
ঢাকার পল্লবীতে কমিউনিটি সেন্টারে আগুন

রাজধানীর পল্লবী এলাকার বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভবনটির ৬ তলায় আগুনের সুত্রপাত Read more

সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা
সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও দায়-দায়িত্ব আছে। সরকারের সমালোচনা করার Read more

নাটোর-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন দুলুর স্ত্রী ছবি
নাটোর-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন দুলুর স্ত্রী ছবি

নাটোর-২ আসনে নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম Read more

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চাই, তবে ভারতের সঙ্গে খারাপ করে নয়: মার্কো
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চাই, তবে ভারতের সঙ্গে খারাপ করে নয়: মার্কো

পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক গড়ার সুযোগ দেখছে যুক্তরাষ্ট্র। তবে ভারতের সঙ্গে পুরোনো ও গুরুত্বপূর্ণ সম্পর্ক খারাপ না করে এমনটি করা Read more

আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল
আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল

মেয়র হিসেবে ইশরাক হোসেনকে পশথ পড়ানোর ইস্যুতে উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২। বরাবরের মতো এবারও রাজধানীর রমনা বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২-এর অনুষ্ঠান। আজ সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন