ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো ছাড় দেবেন না বলে জানিয়েছেন হোয়াইট হাউজের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট। তার এই বক্তব্যে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে বাণিজ্য আলোচনায় নতুন করে অচলাবস্থা সৃষ্টি হলো।বুধবার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্র ভারতের রপ্তানি পণ্যে দ্বিগুণ শুল্ক আরোপ করেছে। এর মধ্যে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির কারণে অতিরিক্ত ২৫ শতাংশ কর যুক্ত হয়েছে। ভারতের ওপর এখন ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর, যা ব্রাজিল ছাড়া অন্য কোনো দেশের জন্য সর্বোচ্চ।কেভিন হাসেট বলেন, ভারতীয়রা যদি একচুলও না সরে, প্রেসিডেন্ট ট্রাম্পও সরে দাড়াবেন না। আমাদের জন্য বাণিজ্য আলোচনাটা জটিল হয়ে উঠছে। একদিকে, রাশিয়ার ওপর চাপ বাড়ানো- অন্যদিকে, ভারতের বাজারকে মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত করার দাবি- সব মিলিয়ে সমীকরণ জটিল হয়ে গেছে।হাসেট আলোচনার ধরণকে ‘ম্যারাথন দৌড়ের মতো’ বলে বর্ণনা করেন। তার মতে,এখানে ওঠানামা থাকবে, ধৈর্য ধরতে হব ও চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে ‘দীর্ঘ সময়’ লাগবে।এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও বলেছিলেন, ভারতের ওপর শুল্ক শুধু রাশিয়ার তেল কেনা নিয়েই নয়, বরং দীর্ঘসূত্রিতার কারণে আলোচনার জটও তৈরি হয়েছে। ফক্স বিজনেসকে তিনি বলেন, আমরা ভেবেছিলাম মে বা জুনে ভারতের সঙ্গে চুক্তি হয়ে যাবে। কিন্তু ভারত সবকিছু বিলম্বিত করেছে। তারা বেশ অনাগ্রহী আচরণ করছে।তবে তিনি আশা প্রকাশ করেন যে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত এবং বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছাবে।অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন, কৃষক ও দেশের স্বার্থের প্রশ্নে তিনি কোনো আপস করবেন না। ভারতীয় সরকারের হিসাব অনুযায়ী, নতুন শুল্কের কারণে প্রায় ৪ হাজার ৮২০ কোটি ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে ড্রেনেজের জন্য ৬ মাস রাস্তা খুঁড়ে রাখায় চরম দুর্ভোগে মানুষ
বেনাপোলে ড্রেনেজের জন্য ৬ মাস রাস্তা খুঁড়ে রাখায় চরম দুর্ভোগে মানুষ

যশোরের বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ডের বড়আঁচড়া ঈদগাহ হতে চারাবটতলা পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন সাধারণ মানুষ ও Read more

আমতলীতে খাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার
আমতলীতে খাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের তাফালবাড়িয়া খাল থেকে রিফাত (১২) নামের এক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ Read more

ভোলায় ফের বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের সংঘর্ষ, আহত ২০
ভোলায় ফের বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের সংঘর্ষ, আহত ২০

ভোলার দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে বসার স্থানকে কেন্দ্র করে ফের বিএনপি-জামায়েত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে হামলা, ভাংচুর ও সংঘর্ষের Read more

ভারতের বিহারে ভয়ংকর বজ্রপাতে ১৯ জনের মৃত্যু
ভারতের বিহারে ভয়ংকর বজ্রপাতে ১৯ জনের মৃত্যু

ভারতে বিহারে ভয়ংকর বজ্রপাতে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যটির নালন্দা জেলায়।বৃহস্পতিবার Read more

নেত্রকোণায় রেলের ১৩ স্টেশনের মধ্যে পুরোপুরি বন্ধ ৫টি
নেত্রকোণায় রেলের ১৩ স্টেশনের মধ্যে পুরোপুরি বন্ধ ৫টি

নানা অব্যবস্থাপনায় চলছে নেত্রকোণার রেলস্টেশনগুলো। কোন স্টেশনে নেই মাস্টার, কোনটিতে নেই বুকিং সহকারী, আবার কোনটিতে একেবারে ট্রেন থামেই না। ফলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন