জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের ফটিকছড়ি থানা শাখার নেতৃবৃন্দ।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বিবিরহাটের আন্ডা মার্কেটের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশন চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জেলা ও থানা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।প্রতিবাদ সমাবেশে থানা জামায়াতের আমির নাজিম উদ্দীন ইমু, সেক্রেটারি ইউছুপ বিন সিরাজ, নায়েবে আমির ঈসমাইল গণি, সাবেক আমির মাস্টার নাজিম উদ্দীন, শ্রমিক কল্যাণ সেক্রেটারি আবু জাফরসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।জামায়াতে ইসলামের থানা আমির বর্তমান সরকারকে বলেন, ‘আমরা সরকারকে বলতে চাই, আপনি দেখুন, যে ঢাকা থেকে আন্দোলন শুরু হয়েছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সমাজ কী সিদ্ধান্ত দিয়েছে। আগামীতে বাংলাদেশ কারা পরিচালনা করবে। আমরা বলছি, যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, যদি স্বচ্ছ নির্বাচন হয়, তাহলে আগামীতে অবশ্যই বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করবে।’বক্তারা পাঁচ দফা দাবি জানিয়ে বলেন, ‘জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।’স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।এর আগে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল এসে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বিবিরহাটের প্রাণ কেন্দ্রে জড়ো হয়। পরে সেখান থেকে জাতীয় পতাকা এবং জামায়াতে ইসলামের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশন চত্বরে এসে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
কালকিনিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনিতে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কালকিনি পৌরসভা শাখার সাধারণ Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, ২৯ জনের মৃত্যু অনাহারে
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, ২৯ জনের মৃত্যু অনাহারে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় আরো ৮৫ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। Read more

দিনের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বয়ে যেতে পারে তাপপ্রবাহ
দিনের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বয়ে যেতে পারে তাপপ্রবাহ

সারাদেশে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কোথাও কোথাও তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।বুধবার (৭ Read more

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য
অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য

অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্য কর্তৃপক্ষ অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করায় Read more

বিদেশি চিকিৎসক দলকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
বিদেশি চিকিৎসক দলকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় চিকিৎসা দিতে আসা বিদেশি চিকিৎসকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।রোববার (২৭ জুলাই) Read more

কালিয়াকৈরে বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালিয়াকৈরে বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরে কালিয়াকৈর বাজার বহুমুখী বণিক সমবায় সমিতির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (২৯ এপ্রিল) বিকেলে সাড়ে ৫ টায় সমিতির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন