ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার জানালার গ্রিল কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে।এজেন্ট ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকের ভল্ট ভেঙে ১ লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় সিসিটিভির হার্ডডিস্কগুলো নিয়ে গেছে চোরচক্র।বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ব্যাংকে ঢুকে চুরির বিষয়টি টের পায় কর্তৃপক্ষ। এর আগে বুধবার রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড মসজিদের পাশের মার্কেটের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা অবস্থিত। বুধবার দিবাগত মধ্যরাতে ভবনের পেছনে মই লাগিয়ে ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্র। তারা ভল্ট ভেঙে নগদ ১ লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা চুরি করে। এ সময় সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায় তারা। সকালে ব্যাংক খুলে কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘চুরির খবর পেয়েছি। ভল্ট থেকে টাকা নিয়ে গেছে। সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গেছে। ভল্টের তালা ভেঙে টাকা নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধর্ষণের শিকার শিশুর বাবার সঙ্গে ডাক্তারের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা
ধর্ষণের শিকার শিশুর বাবার সঙ্গে ডাক্তারের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের দ্বিতীয় তলায় শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ধর্ষণের শিকার এক পাঁচ বছর বয়সী মেয়ে শিশুর বাবার সঙ্গে ডাক্তারের Read more

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ

ইসরাইরের অধিকৃত ভূখণ্ডে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন। এর ফলে বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়।ইসরাইলি গণমাধ্যমের Read more

বর্ণিল আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
বর্ণিল আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বর্ণিল আয়োজনের মধ্যে ছিল আনন্দ র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের Read more

টাঙ্গাইলে বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
টাঙ্গাইলে বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতিসহ দলটির স্থানীয় ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। 'দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী Read more

বিদেশে এস আলমের নামে থাকা সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে এস আলমের নামে থাকা সম্পদ ক্রোকের নির্দেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের নামে বিদেশে থাকা স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ Read more

মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও মাদকসহ ৩ জন গ্রেফতার
মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও মাদকসহ ৩ জন গ্রেফতার

মুন্সিগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন