ভোলার লালমোহনে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মৎস্য বিভাগের অভিযানে থাকা স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুই দিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২০ মার্চ) বিকেলে ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকায় মেঘনা নদীতে তাঁর মরদেহ ভেসে ওঠে।নিহত ফখরুল ইসলাম লালমোহন থানায় কর্মরত ছিলেন। গত বুধবার (১৮ মার্চ) রাতে লালমোহন উপজেলার মঙ্গলসিকদার লঞ্চঘাটে ঢাকা থেকে চরফ্যাশনগামী ‘এমভি কর্ণফুলী-১২’ লঞ্চের ধাক্কায় মৎস্য অভিযান টিমের একটি স্পিডবোট উল্টে গেলে তিনি নিখোঁজ হন। ওই দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছিলেন, যাঁরা বর্তমানে চিকিৎসাধীন।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ কনস্টেবল ফখরুল ইসলামের মরদেহ শনাক্ত করে উদ্ধার করে। এর আগে নিখোঁজের পর থেকে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা দুই দিন উদ্ধার অভিযান চালিয়েছিল।দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সিকদার জানান, খবর পেয়ে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোলার পুলিশ সুপার (এসপি) ঘটনাস্থল পরিদর্শন করবেন। তাঁর নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।নিহত কনস্টেবলের অকাল মৃত্যুতে জেলা পুলিশ ও তাঁর পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, ১০ ঘণ্টা পার হলেও মেলেনি খোঁজ
ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, ১০ ঘণ্টা পার হলেও মেলেনি খোঁজ

কিশোরগঞ্জের কুলিয়ারচর ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে মো. ওয়াসিম মিয়া (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ বন্ধুকে Read more

আশুলিয়ায় আলোচিত যুবলীগ নেত্রী শোভা গ্রেফতার
আশুলিয়ায় আলোচিত যুবলীগ নেত্রী শোভা গ্রেফতার

রাজধানীর দিয়াবাড়ীতে অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার  (৫ মে) বিকেলে রাজধানীর Read more

ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি করলো আজারবাইজান ও আর্মেনিয়া
ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি করলো আজারবাইজান ও আর্মেনিয়া

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে কয়েক দশক ধরে চলা যুদ্ধ অবসানে হোয়াইট হাউসে একটি শান্তি চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Read more

ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা
ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল চুরি করার সময় দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার Read more

বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. খলিল মৃধা (৫৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে Read more

লেবাননে ১০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
লেবাননে ১০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

লেবাননে প্রায় ১০ কোটি ডলারের সামরিক বিমান রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।শুক্রবার (১১ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন