চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযানে উপজেলার বিভিন্ন ইট ভাটাগুলি সরকারী নিয়মনীতি, স্থাপনা আইন ও ইট প্রস্তুত না মানার কারণে মোবাইল কোর্ট পরিচালিত হয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৯ টা হতে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫টি ভাটাকে বিভিন্ন নিয়মনীতি না মানার কারণে ১লাখ করে জরিমানা করা হয়েছে।জানা গেছে, জেলা প্রশাসনের উদ্দ্যোগে, জেলা পুলিশ প্রশাসন, ভোলাহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, র‌্যাব-৫ এর সার্বিক সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় অবস্থিত বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচানায় নেতৃত্ব প্রদাণ করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মোঃ রবিউল আলম, পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, সদর দপ্তর, ঢাকা। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদসহ অত্র দপ্তরের কর্মচারীবৃন্দ মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর অফিস সূত্রে জানাযায়, ভোলাহাট উপজেলায় অবস্থিত সকল ইটভাটা গুলির মধ্যে- মেসার্স মদিনা ব্রিকস ফিল্ড, মেসার্স সেভেন স্টার ব্রিকস, মেসার্স হিরো ব্রিকস, মেসার্স জে টাটা ব্রিকস ফিল্ড ও মেসার্স মেঘনা জিগজ্যাগ ব্রিকস। প্রতিটি ভাটাকে ১ লাখ টাকা করে জরিমানা আদায়সহ প্রতিটি ভাটাকে ড্রেজার চালিয়ে ভেঙে দেয়া ও তাদের সকলপ্রকার কার্যক্রম বন্ধ করে দেয়া হয় বলে জানান।চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবু সাইদ আরো বলেন, জেলার সকল উপজেলায় পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্যা মোকাবিলায় বাংলাদেশকে ২৭০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
বন্যা মোকাবিলায় বাংলাদেশকে ২৭০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের বন্যা মোকাবিলায় সক্ষমতা বাড়াতে ২৭০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক। এই অর্থ দিয়ে ২০২৪ সালের আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবকাঠামো Read more

এবার এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ৬ দেশ
এবার এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ৬ দেশ

উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) ছয়টি সদস্য দেশ চলতি বছরই যৌথ পর্যটন ভিসার পাইলট প্রকল্প চালু করতে Read more

উত্তরায় ছিনতাই হওয়া শটগান ও গুলি শ্যামলী থেকে উদ্ধার
উত্তরায় ছিনতাই হওয়া শটগান ও গুলি শ্যামলী থেকে উদ্ধার

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় এক নিরাপত্তা কর্মীর ওপর হামলা চালিয়ে ছিনতাইকৃত লাইসেন্সধারী শটগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে Read more

আশুলিয়ায় লরি চাপায় নারী-শিশুসহ নিহত ৩
আশুলিয়ায় লরি চাপায় নারী-শিশুসহ নিহত ৩

আশুলিয়ায় লরি চাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে Read more

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আবেদন শুরু, ইসিতে ১০ বুথ
প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আবেদন শুরু, ইসিতে ১০ বুথ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে আপিল কার্যক্রম। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৭২৩ জনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন