চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুলগামী ছাত্রীদের ইভটিজিংয়ের দায়ে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত থেকে এ দণ্ড প্রদান করা হয়। বুধবার (২৭ আগস্ট) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কলাউজান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রসুলাবাদ পাড়ার আবু তাহেরের পুত্র এয়াকুব (২০) এবং একই এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র রায়হান (১৮)।জানা যায়, উপজেলার আমিরাবাদে সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের যাওয়া-আসার পথে দীর্ঘদিন যাবৎ কামার দিঘীর পাড়স্থ সাইনবোর্ড এলাকায় উত্ত্যক্ত করে আসছিলেন ঐ দুই ব্যাক্তি ।পরে ছাত্রীরা প্রধান শিক্ষকের নিকট বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। প্রধান শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেলে তথ্য প্রমাণের ভিত্তিতে ইভটিজিং এর দায়ে দুই যুবককে দণ্ড প্রদান করে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযুক্ত এয়াকুব ও রায়হানকে  এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার  টাকা অর্থদণ্ড এবং আরো অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড  প্রদান করা হয়েছে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হেফজখানায় ছদ্মবেশী ডাকাতি: পুলিশি তদন্তে স্থবিরতা
হেফজখানায় ছদ্মবেশী ডাকাতি: পুলিশি তদন্তে স্থবিরতা

চট্টগ্রামের কর্ণফুলীতে সেনাবাহিনীর গোয়েন্দা পরিচয়ে হেফজখানা ও এতিমখানায় সংঘটিত ডাকাতির আট মাস পার হলেও মামলার তদন্তে তেমন অগ্রগতি নেই। প্রায় Read more

নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ২
নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ২

নড়াইলের নড়াগাতীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসিবুর শেখ (৩০) ও মো. ইলিয়াস ভূঁইয়া (৫০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Read more

একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এটা তো সত্য কথা Read more

মঠবাড়িয়ায় চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা, আটক ৩
মঠবাড়িয়ায় চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা, আটক ৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার (৭০) নামের এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলম হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় Read more

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত: শফিকুর রহমান
আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত: শফিকুর রহমান

আগামী রমজানের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৬ এপ্রিল) মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন