এশিয়া কাপের জন্য এরই মধ্যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এ দলে দীর্ঘ ৩ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টির দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি দারুণ পারফর্ম করছেন সোহান। কিন্তু তারপরও দলে তার জায়গা পাওয়া ছিল অনেকটাই কঠিন। তবে এশিয়া কাপের স্কোয়াডে নির্বাচকরা ভরসা রেখেছেন এ উইকেট কিপার ব্যাটারের ওপর। আর তাই নির্বাচকদের ধন্যবাদ জানিয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও কোচ রাজিন সালেহ। পাশাপাশি এশিয়া কাপের স্কোয়াড নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন রাজিন। মঙ্গলবার (২৬ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাজিন বলেন, ‘নতুন যে টিমটা হয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই, যারা সিলেক্টর তাদেরকে ধন্যবাদ যে সোহানকে সুযোগ দেওয়ার জন্য। সোহানের আসলে জায়গাটা প্রাপ্য এবং উনারা সঠিক সময়ে ওকে নিয়েছে এবং সাইফ হাসানকে সুযোগ দিয়েছে। আমি মনে করি টিম অনেক ভালো হয়েছে।’তিনি আরও বলেন, ‘আমি বলছি না যে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে যাক বাংলাদেশ টিম। আমাদের টিমটা যদি সেমিফাইনাল খেলে এবং ফাইনালে যায়, আমি মনে করি যে খুশি হবো। আমাদের এই টিমটা সেমিফাইনাল খেলার মত টিম এখন। আমি মনে করি যে অনেক অভিজ্ঞ দল এখন। কারণ এখানে ওপেনার থেকে শুরু করে আমি সোহান পর্যন্তই বলবো অনেক অভিজ্ঞ এবং সাইফ হাসান অনেক অভিজ্ঞ, অনেক বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনার বিচার কবে শুরু, শেষ হতে লাগবে কত সময়
শেখ হাসিনার বিচার কবে শুরু, শেষ হতে লাগবে কত সময়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন টিম। তার বিরুদ্ধে এই Read more

‘ইসরাইলকে কঠিন জবাব দিতে প্রস্তুত ইয়েমেন’
‘ইসরাইলকে কঠিন জবাব দিতে প্রস্তুত ইয়েমেন’

ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেছেন, ইসরাইলকে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে ইয়েমেন।আল-ফারাহ সামাজিক Read more

উখিয়ায় আলোচিত কামাল মেম্বার হত্যা: এক মাসেও গ্রেপ্তার হয়নি আসামি
উখিয়ায় আলোচিত কামাল মেম্বার হত্যা: এক মাসেও গ্রেপ্তার হয়নি আসামি

কক্সবাজারের উখিয়ায় আলোচিত কামাল মেম্বার হত্যাকাণ্ডের এক মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। Read more

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান
সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

২০ ওভারে ১৪৭ রান করল আফগানিস্তান।শেষ বলের চারে আফগানিস্তানের স্কোর হয়েছে ১৪৭/৫। ফলে বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান।অষ্টম ওভারের Read more

৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ কাল
৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ কাল

আগামীকাল সোমবার ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশিত হবে। রবিবার (২০ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন