সিরাজগঞ্জের চৌহালী থানা এলাকায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে একটি নৌকাসহ ৫জনকে গ্রেফতার করেছে চৌহালী নৌ-পুলিশ। দীর্ঘদিন যাবৎ যমুনার বিভিন্ন চরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন তারা। মঙ্গলবার  (২৬ আগস্ট ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ (আইসি) মো: ফিরোজ আহমেদ ।আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার খাষকাউলিয়া জাজুরিয়া গ্রামের নজির মোল্লার ছেলে মোঃ নজরুল ইসলাম (৪৫), সিদ্দিক হোসেনের ছেলে আল আমিন (২৮), মৃত কুদরত আলীর ছেলে মো: সিদ্দিক হোসেন (৫০), মৃত তারা মিয়ার ছেলে মামোদ আলী (৪৮) এবং টাংগাইল জেলার নাগরপুর উপজেলার জিন্নাহ মোল্লার ছেলে মো: রফিকুল ইসলাম(৩০)। নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌহালী নৌ পুলিশের একটি দল চৌহালী উপজেলার বিভিন্ন চরে যমুনা নদীতে নৌকা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি নৌকা সহ ৫জন আসামী আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫(১) তৎসহ পেনাল কোড ৪৩১ অপরাধ সংঘটিত হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেন চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্মদিবসে রাস্তা দখল না করতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ ডিএমপির
কর্মদিবসে রাস্তা দখল না করতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ ডিএমপির

বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচী এবং নানা পক্ষের আন্দোলনে প্রায়ই স্থবির হয়ে পড়ে রাজধানী। এসব আন্দোলন এবং কর্মসূচীর কারণে রাস্তাঘাটে তৈরি Read more

দ্রুততম ফাইফারের রেকর্ড গড়লেন স্টার্ক
দ্রুততম ফাইফারের রেকর্ড গড়লেন স্টার্ক

টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে সবচেয়ে কম বলে (মাত্র ১৫ বলে) ‘ফাইফার’ নিয়ে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। সোমবার Read more

হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের
হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সেসব দেশকে সতর্ক করেছে ইরান। তারা বলেছে, যদি যুক্তরাষ্ট্র তাদের ওপর কোনো হামলা চালায় Read more

এশিয়া কাপের পরেই আফগানিস্তানের সাথে খেলবে বাংলাদেশ, ভেন্যু প্রকাশ
এশিয়া কাপের পরেই আফগানিস্তানের সাথে খেলবে বাংলাদেশ, ভেন্যু প্রকাশ

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫। এর পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে Read more

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবির সিদ্ধান্ত
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবির সিদ্ধান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (৪ জানুয়ারি) ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে Read more

প্রবাসীর অন্তঃসত্তা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
প্রবাসীর অন্তঃসত্তা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

পাবনার চাটমোহরে সৌদি প্রবাসীর অন্তঃসত্তা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে শ্বাশুড়ি এবং সৎ ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।শুক্রবার (২৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন