জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন জীবিকার সন্ধানে সুদূর ইতালিতে পাড়ি জমানো প্রবাসী মো. আলী আজগর মন্টু। কিন্তু প্রবাসে তার জীবনাবসান হওয়ায় প্রিয়জনেরা তাকে শেষ বিদায় জানাতে পারলেন না সময়মতো। দীর্ঘ ১১ দিন পর কাঙ্ক্ষিত সেই কফিন যখন দেশের মাটিতে পৌঁছাল, তখন স্বজনদের বুকফাটা আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠল।ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকার মিঠাপুর কলেজপাড়া আজ শোকস্তব্ধ। এই গ্রামেরই সন্তান আলী আজগর মন্টু (৪২)। যিনি প্রায় দুই বছর আগে বিদেশে গিয়েছিলেন স্বপ্নের খোঁজে। কিন্তু হঠাৎ অসুস্থতা তাকে কেড়ে নিল। গত ৯ অক্টোবর ইতালির রোম শহরের সানকামেল্ল হাসপাতালে টানা ১৭ দিনের সংগ্রামের পর ব্রেন স্ট্রোকে তিনি মৃত্যুর কাছে হার মানেন। যে মানুষটি এক বছর আগে হাসি মুখে ছুটি কাটিয়ে ফিরে গিয়েছিলেন, তিনিই ফিরলেন কফিনে বন্দি হয়ে।সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৪৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন তার মরদেহবাহী বিমানটি নামল, তখন যেন অপেক্ষার প্রহর শেষ হলো, শুরু হলো অব্যক্ত যন্ত্রণার নতুন অধ্যায়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কফিনটি স্বজনদের হাতে তুলে দেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে যখন মন্টুর নিথর দেহ গ্রামের বাড়িতে পৌঁছাল, তখন এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সদ্য সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর বড় ভাই মন্টুর দু’টি ছোট্ট সন্তানের মুখ আর স্ত্রীর কান্না দেখে উপস্থিত সকলের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।দীর্ঘ প্রবাস জীবনের ক্লান্তি ঘুচিয়ে যিনি হয়তো একদিন সগৌরবে দেশে ফিরতে চেয়েছিলেন, তিনি ফিরলেন এভাবে, নিস্তব্ধ আর নিথর দেহে। বিকালে আছরের নামাজের পর আলফাডাঙ্গা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তার জানাজা। এরপর মিঠাপুর সামাজিক কবরস্থানের শীতল মাটিতে চিরতরে শুয়ে পড়লেন এই হতভাগ্য প্রবাসী।স্বজনদের বুকফাটা আর্তনাদ আর অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে জীবনের তাগিদে বিদেশে পাড়ি জমানো আরও একজন প্রবাসী আজ তার নিজ জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হয়ে গেলেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় ৮ মাসে পানিতে ডুবে ১২০ শিশুর মৃত্যু
ভোলায় ৮ মাসে পানিতে ডুবে ১২০ শিশুর মৃত্যু

শনিবার দুপুর আড়াইটার দিকে ভোলা সদর হাসপাতালে দেখা মিলে এক হৃদয় বিদারক দৃশ্য। একমাত্র কন্যা, শিশু রাইসা (৮) কে হারিয়ে Read more

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের একটি প্রতারণার দালিল
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের একটি প্রতারণার দালিল

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের একটি অন্তহীন প্রতারণার দালিল। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের মূলতবি Read more

প্রয়োজনে বিশ্বকাপে ‘গ্রুপ’ বদলের দাবি বিসিবির!
প্রয়োজনে বিশ্বকাপে ‘গ্রুপ’ বদলের দাবি বিসিবির!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ না খেলার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা আইসিসির প্রতিনিধি দলের কাছে স্পষ্ট করেছে Read more

প্রাচীন আগ্নেয়গিরির পেটে মিলল বিশ্বের সবচেয়ে দামি হীরার খনি
প্রাচীন আগ্নেয়গিরির পেটে মিলল বিশ্বের সবচেয়ে দামি হীরার খনি

আফ্রিকা মহাদেশের দক্ষিণের একটি ক্ষুদ্র দেশ বতসোয়ানা। এর রাজধানী গ্যাবোরোন থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি প্রাচীন আগ্নেয়গিরির পেটের মধ্যে Read more

পত্রিকা: ‘অসন্তোষ রেখেই সমঝোতা’
পত্রিকা: ‘অসন্তোষ রেখেই সমঝোতা’

জামায়াতের নির্বাচনী জোট নিয়ে খবর, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ও ‘জুলাই যোদ্ধাদের’ দায়মুক্তির অধ্যাদেশ এসব খবর প্রাধান্য পেয়েছে Read more

আবারও মেয়াদ বাড়ল জাতীয় ঐক্যমত্য কমিশনের
আবারও মেয়াদ বাড়ল জাতীয় ঐক্যমত্য কমিশনের

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন