রাজধানী ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, এ সময়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আদ্রতা ছিল ৭২ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে। আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আর সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুটবলপ্রেমীদের নতুন স্বপ্ন দেখাচ্ছে হামজা-শমিতরা
ফুটবলপ্রেমীদের নতুন স্বপ্ন দেখাচ্ছে হামজা-শমিতরা

সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে পরিবর্তনের হাওয়া লেগেছে। একের পর এক প্রবাসী ফুটবলার লাল-সবুজ জার্সি  গায়ে জড়াতে উৎসাহী হয়ে উঠছেন। Read more

ভারতে পালিয়ে যাওয়া মহিষ, বিজিবির সহায়তায় উদ্ধার
ভারতে পালিয়ে যাওয়া মহিষ, বিজিবির সহায়তায় উদ্ধার

ঈদের দিন সকালে কোরবানির উদ্দেশ্যে কেনা একটি মহিষ জবাইয়ের ঠিক আগ মুহূর্তে ফেনী নদী পেরিয়ে ভারতের ভূখণ্ডে চলে যায়। প্রায় Read more

নিত্যপণ্যের লাগামহীন দামে নাকাল নগরবাসী
নিত্যপণ্যের লাগামহীন দামে নাকাল নগরবাসী

রাজধানীর বাজারে আবারও বেড়েছে সবজির দাম। চড়া রয়েছে মাছ ও চালের বাজারও। তবে ব্রয়লার মুরগির দামে স্থিতিশীলতা দেখা গেছে।শুক্রবার (৪ Read more

ধামইরহাটে বিজিবির অভিযানে ২ জন আটক
ধামইরহাটে বিজিবির অভিযানে ২ জন আটক

নওগাঁর ধামইরহাটে বিজিবির পৃথক দুটি অভিযানে ৭১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটক চোরাকারবারিরা হলো- Read more

ভূঞাপুরে ঐতিহাসিক জাহাজমারা যুদ্ধ: সেদিন যা ঘটেছিল
ভূঞাপুরে ঐতিহাসিক জাহাজমারা যুদ্ধ: সেদিন যা ঘটেছিল

মহান মুক্তিযুদ্ধের এক টার্নিং পয়েন্ট হিসেবে পরিচিত টাঙ্গাইলের ভূঞাপুরের ঐতিহাসিক জাহাজমারা যুদ্ধ। কালের বিবর্তন আর প্রবীণ মুক্তিযোদ্ধাদের মৃত্যুতে ধীরে ধীরে Read more

সীতাকুণ্ডে ঋণ থেকে মুক্তি পেতে বিষপানে আত্মহত্যা
সীতাকুণ্ডে ঋণ থেকে মুক্তি পেতে বিষপানে আত্মহত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঋণ থেকে মুক্তি পেতে বিষপানে আত্মহত্যা করেছেন দিলীপ কুমার নাথ (৫৫) নামের এক ব্যক্তি। তিনি উপজেলা সৈয়দপুর ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন