প্রথমবারের মতো গাজা সিটি এবং এর আশপাশের এলাকাগুলোতে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। আজ শুক্রবার (২২ আগস্ট) জাতিসংঘের বৈশ্বিক খাদ্যনিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি এসব তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।আইপিসি জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার  বর্তমান পরিস্থিতি দুর্ভিক্ষের পঞ্চম পর্যায়ে পৌঁছেছে। এ ধাপে চরম ক্ষুধায় বহু মানুষ মারা যেতে পারে। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ দুর্ভিক্ষের এই চরম রূপ খান ইউনিস ও দেইর আল-বালাহসহ আরও কিছু এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এতে গাজাজুড়ে ৫ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে।এতে আরও বলা হয়, গাজার প্রায় ১০ লাখ ৭০ হাজার মানুষ, যা মোট জনসংখ্যার প্রায় ৫৪ শতাংশ, বর্তমানে চতুর্থ ধাপে বা ‘জরুরি’ খাদ্যসংকটে রয়েছে। পাশাপাশি ৩ লাখ ৯৬ হাজার মানুষ রয়েছে তৃতীয় ধাপে, অর্থাৎ ‘সংকট’ পর্যায়ে। এই ভয়াবহ পরিস্থিতিতে প্রায় দেড় লাখ শিশু চরম অপুষ্টিতে ভুগছে।অন্যদিকে, জাতিসংঘের এই বিশ্লেষণকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, এই তথ্য ‘হামাসের মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে’ প্রস্তুত করা হয়েছে এবং বাস্তবতাকে প্রতিফলিত করে না।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, শহর ছাড়তে হুঁশিয়ারি
গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, শহর ছাড়তে হুঁশিয়ারি

গাজা সিটিতে অবস্থানরত লাখো মানুষকে শহর ছাড়তে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এমনকি গাজা সিটিতে থেকে যাওয়া সবাইকে ‘সন্ত্রাসী কিংবা Read more

‘নীরবতা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়’, তাসনিম জারার স্পষ্ট বার্তা
‘নীরবতা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়’, তাসনিম জারার স্পষ্ট বার্তা

ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সম্প্রতি একটি আইনি Read more

ইরানের ভয়ে নেতানিয়াহুর ছেলের বিয়ে স্থগিত
ইরানের ভয়ে নেতানিয়াহুর ছেলের বিয়ে স্থগিত

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছোট ছেলে আভনার নেতানিয়াহুর বিয়ে স্থগিত করা হয়েছে। আগামী সোমবার (১৬ Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: ৫ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন মাসুমা
উত্তরায় বিমান বিধ্বস্ত: ৫ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন মাসুমা

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আগুনে দগ্ধ হয়ে ৫ দিন পর মারা গেলেন Read more

৫ মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর
৫ মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে চট্টগ্রামে দায়ের করা ৫টি মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।আজ মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন