ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত বৎসরের কার্যক্রম পর্যালোচনা এবং ২০২৫-২০২৬ সালের কর্ম পরিকল্পনা ও বাজেট অনুমোদন করা হয়।শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের “মিডিয়া বাজার” কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিডিএফ এর চেয়ারম্যান মুর্শেদ আলম সরকার। এসসময় সংগঠনটির সাধারণ পরিষদের সদস্যগণসহ পর্যবেক্ষণ অতিথিগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জনাব মুর্শেদ আলম সরকার চেয়ারম্যান হিসেবে তাঁর মেয়াদকালে ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) এর কর্মকাণ্ড ও অর্জিত মূল সাফল্যগুলো উপস্থাপন করেন। পাশাপাশি ক্ষুদ্র অর্থায়ন সেক্টরের উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ চালিয়ে যাবার জন্য তিনি সিডিএফ ব্যবস্থাপনাকে ধন্যবাদ জানান। ক্ষুদ্রঋণে তহবিল যোগানে ব্যাংকিং সেক্টরের অবদানের প্রশংসা করে মুর্শেদ আলম সরকার বলেন, ‘সিডিএফ জন্মলগ্ন থেকে বাংলাদেশ ক্ষুদ্রঋণ সেক্টরের অ্যাডভোকেসি, লবিং, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একমাত্র প্রতিনিধিত্বশীল নেটওয়ার্কিং সংস্থা হিসেবে দায়িত্ব পালন করে আসছে।’তিনি আরও বলেন, সিডিএফ কর্তৃক ব্যাংক ও ক্ষুদ্রঋণ সংস্থাসমূহের মধ্যে আর্থ-সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সম্পর্ক সৃষ্টির ফলেই এটা সম্ভব হয়েছে। উক্ত সভায় সিডিএফ-এর কোষাধ্যক্ষ জনাব মোঃ রবিউল ইসলাম আর্থিক বিবরণী ও বাজেট ২০২৫-২৬ পেশ করেন। এছাড়া নির্বাহী পরিচালক জনাব মোঃ সাজ্জাদ হোসেন সিডিএফ-এর বার্ষিক প্রতিবেদন ২০২৪-২৫ উপস্থাপন করেন। তিনি সিডিএফ-এর প্রতি আস্থা রেখে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সিডিএফ সদস্য-সংস্থাসমূহের প্রতি কৃতজ্ঞতা জানান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতীয় ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা
ভারতীয় ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে কড়া অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদ। Read more

নেত্রকোনায় বাড়ছে হামের সংক্রমণ
নেত্রকোনায় বাড়ছে হামের সংক্রমণ

নেত্রকোনা জেলায় হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত ১৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও ৩১ জন Read more

বরিশাল বোর্ডের পাস করেনি ১৬ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বরিশাল বোর্ডের পাস করেনি ১৬ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ১৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর আগের বছর Read more

রাজধানীতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি
রাজধানীতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও নাগরিকদের মধ্যে প্রকৃতিপ্রেম জাগাতে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। দেশের খ্যাতনামা ক্যান্সার গবেষক Read more

‘পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে’
‘পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ভারত পাকিস্তানেরের পাল্টাপাল্টি হামলার খবর প্রাধান্য পেয়েছে। এ নিয়ে বিশ্ব নেতাদের উদ্বেগ, শেয়ার বাজারে পতন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন