এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হলে চলতি আগস্ট মাসের বিল অনলাইনে ২৩ আগস্টের মধ্যে জমা দিতে হবে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে প্রতিষ্ঠান প্রধানদের জন্য নির্দিষ্ট নির্দেশনা জারি করা হয়েছে।সম্প্রতি মাউশি এক অফিস আদেশে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে বিল দাখিল না করলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর এমপিও বেতন ইএফটি-র মাধ্যমে পাঠানো সম্ভব হবে না।নির্দেশনায় বলা হয়, ইএফটি প্রক্রিয়ায় প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনলাইনে দাখিল করা তথ্যই চূড়ান্ত বিবেচিত হবে। ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে তার দায় প্রতিষ্ঠান প্রধানকেই নিতে হবে।অধিদপ্তর জানায়, জানুয়ারি ২০২৫ থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটি মাধ্যমে তাদের ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হচ্ছে। আগস্ট মাস থেকে প্রতিটি প্রতিষ্ঠান প্রধানকে নিজ প্রতিষ্ঠানের ইএমআইএস আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এমপিও-ইএফটি মডিউলে লগ-ইন করে মাসভিত্তিক বিল সাবমিট করতে হবে।এ ক্ষেত্রে প্রতিটি শিক্ষক-কর্মচারীর জন্য বিধি অনুযায়ী প্রাপ্য বেতন নির্ধারণ করে সঠিকভাবে বিল তৈরি ও জমা দিতে হবে। দাখিল করা বিলের একটি কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে।উল্লেখ্য, কোনো শিক্ষক মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুপস্থিত থাকলে তার প্রাপ্যতা বিবেচনায় নিয়েই বিল জমা দিতে হবে। প্রয়োজনে আংশিক বা পুরো বেতন কর্তনের বিষয়টি বিল সাবমিশনের সময় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় নেশাগ্রস্ত স্বামী, স্ত্রী সন্তানসহ দগ্ধ ৫
ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় নেশাগ্রস্ত স্বামী, স্ত্রী সন্তানসহ দগ্ধ ৫

নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নে ফরিদ মিয়া (৪৪) ঘরে  আগুন লাগিয়ে পালিয়ে গেলে  স্ত্রী, সন্তান, শ্যালিকাসহ দ'গ্ধ হয় পাচ জন। বুধবার Read more

মোংলায় বাণিজ্যিক জাহাজের লুট হওয়া মালামাল উদ্ধার, আটক-৩
মোংলায় বাণিজ্যিক জাহাজের লুট হওয়া মালামাল উদ্ধার, আটক-৩

মোংলা বন্দরের বহিনঙ্গর বেসক্রিক-১ এ নোঙররত বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ 'এমভি সেজুতি' নামের একটি বাণিজ্যিক জাহাজ থেকে লুট হওয়া বেশ Read more

জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী
জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় পার্টির Read more

ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণে ৬.৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে।মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৪ Read more

পাবনায় সবজির চড়া দামে হিমশিম খাচ্ছে নিম্ন-মধ্যবিত্তরা
পাবনায় সবজির চড়া দামে হিমশিম খাচ্ছে নিম্ন-মধ্যবিত্তরা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কয়েক দিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা Read more

নারীর কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে দায়িত্ব, বিজিবিতে যুক্ত আরও ৩৬ জন
নারীর কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে দায়িত্ব, বিজিবিতে যুক্ত আরও ৩৬ জন

বাংলাদেশের সীমান্ত রক্ষায় যুক্ত হলো আরেকটি নতুন অধ্যায়—বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০৩তম রিক্রুট ব্যাচের অংশ হিসেবে ৩৬ জন নারী নবীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন