গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি উৎপাদনমুখী কারখানার উইভিং সেকশনের উৎপাদন কর্মকর্তা ছিলেন নজরুল ইসলাম। প্রায় ১ বছর আগে তার চাকরি চলে যায়। ওই চাকরি ফিরে পাওয়ার আশায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানার গেটের সামনে অবস্থান করেন তিনি।পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন নজরুল। তাই ওই চাকরি ফেরত পাওয়ার আশায় এক বছর ধরে কারখানার গেটে অবস্থান করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানার সামনে অপেক্ষা করলেও কাজের নিশ্চয়তা পাননি তিনি।চাকরিপ্রত্যাশী নজরুল ইসলাম (৫৫) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সুরিলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।এলাকাবাসী ও কারখানার নিরাপত্তাকর্মীরা বলেন, ময়মনসিংহের বাসিন্দা নজরুল ইসলাম কাজের সন্ধানে প্রায় এক বছর আগে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সফিপুরে আসেন। রঙ্গারটেক এলাকায় একটি বাসায় ভাড়ায় থাকেন। সেখানে ভাড়া থেকে সফিপুর পশ্চিমপাড়া এলাকার মাহমুদ ডেনিম কারখানার উইভিং সেকশনের উৎপাদন কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। প্রায় এক বছর আগে কারখানায় ঝামেলা সৃষ্টি হলে অনেক শ্রমিকের সঙ্গে নজরুল ইসলামেরও চাকরি চলে যায়। বারবার কারখানায় যোগাযোগ করলেও তাকে আর চাকরিতে ফেরত নেওয়া হয়নি। এর পর থেকেই তিনি চাকরি ফিরে পেতে অভিনব এক কৌশল নেন। প্রতিদিন সকালে বাসা থেকে বের হয়ে কারখানার সামনে একটি আমগাছের নিচে দাঁড়িয়ে থাকেন। দুপুরে এক ঘণ্টার জন্য বাড়িতে যান। দুপুরের খাবার খেয়ে আবার কারখানার সামনে অবস্থান নেন। কারখানা যখন ছুটি হয় তখন তাদের সঙ্গে আবার বাড়িতে ফিরে যান। ওই এলাকার লোকজন তাকে প্রতিদিন দেখলেও তারা বুঝতে পারেননি কী ঘটনা। পরে তার সঙ্গে কথা বলে জানা যায় ওই ঘটনা।নজরুল ইসলাম জানান, মাহমুদ ডেনিম কারখানার উইভিং সেকশনের উৎপাদন কর্মকর্তা হিসেবে কাজ করতাম আমি। এক বছর আগে বিনা কারণে আমাকে কারখানায় যেতে দিচ্ছে না। আমার চাকরিও যায়নি। কেন আমাকে তারা কারখানায় যেতে দিচ্ছে না। তার প্রতিবাদে আমি অবস্থান ধর্মঘট পালন করছি। যত দিন চাকরিতে যোগ দিতে দেবে না তত দিন এভাবেই প্রতিবাদ জানিয়ে যাব।কারখানার এক কর্মকর্তা জানান, শ্রমিকদের আন্দোলনে কারখানা এক বছর আগে বন্ধ হয়ে যায়। তখন ওই নজরুল ইসলাম রিজাইন দেননি, পাওনা টাকাও নেননি। তাকে টাকা নিতে বলা হলেও তিনি তা না নিয়ে গেটে এসে বসে থাকেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদেশের মাটিতে প্রথমবারের মতো ‘বাংলাওয়াশ’ আফগানিস্তান
বিদেশের মাটিতে প্রথমবারের মতো ‘বাংলাওয়াশ’ আফগানিস্তান

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে Read more

হবিগঞ্জে ভুয়া চিকিৎসকের এক মাসের কারাদণ্ড
হবিগঞ্জে ভুয়া চিকিৎসকের এক মাসের কারাদণ্ড

হবিগঞ্জে ফিজিওথেরাপিস্ট হয়েও নিজের নামের আগে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার এবং রোগীদের প্রেসক্রিপশন লিখে দেওয়ার অপরাধে আব্দুর রহমান নামে এক ভুয়া Read more

জাতীয় নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন শুরু, টিজার প্রকাশ
জাতীয় নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন শুরু, টিজার প্রকাশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইনের প্রথম টিজার প্রকাশিত হয়েছে। আজ রবিবার (২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড Read more

আজও ‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণের শীর্ষে ঢাকা
আজও ‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণের শীর্ষে ঢাকা

বিশ্বে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৫৭ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে Read more

নতুন পে স্কেল নিয়ে সুখবর ‍দিলো অন্তর্বর্তীকালীন সরকার
নতুন পে স্কেল নিয়ে সুখবর ‍দিলো অন্তর্বর্তীকালীন সরকার

পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা না করে নিজেদের মেয়াদেই নতুন বেতন কাঠামো গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করে যেতে চায় বলে জানিয়েছে Read more

বাংলাদেশকে নিয়ে আকাশ চোপড়ার সমালোচনার জবাব দিলেন জাকের
বাংলাদেশকে নিয়ে আকাশ চোপড়ার সমালোচনার জবাব দিলেন জাকের

আর মাত্র একদিন পরেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ টি-টোয়েন্টির নতুন আসর। যেখানে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, হংকং ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন