নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণিল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে সরকারি পাইলট স্কুল প্রাঙ্গণ থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে প্রেসক্লাব চত্তরে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহামেদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব তোজাম্মেল হক বকুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রবীণ নেতা অ্যাডভোকেট এম. এ. মান্নান। তিনি সভায় বলেন, ‘স্বেচ্ছাসেবক দল স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের যে কোনো সংকটময় মুহূর্তে সংগঠন জনগণের পাশে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’নাটোর প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের গুরুদাসপুরে বর্ণাঢ্য র‍্যালি করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।বুধবার (২০ আগস্ট) বিকেলে চাঁচকৈড় নতুন গরু হাট থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এ সময় র‍্যালিতে অংশগ্রহণ করেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, মনির হোসেন, সদস্য এনামুল হক, আমিরুল ইসলাম, মামুন খান।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক রাঙ্গা মোল্লা, সেলিম রেজাসহ প্রমুখ।বেনাপোল প্রতিনিধি :নানা আয়োজনে যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।বুধবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার সময় বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বৃক্ষরোপণ ও আলোচনা সভা এবং বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগআঁচড়ার ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য সাইদুজ্জামান লাল্টুসহ অনেকে।গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় গলাচিপা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পৌর মঞ্চে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হয়।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হক শাকিলের সঞ্চালনায় আলোচনা সভার উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদারসহ অনেকে।পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় পিরোজপুর টাউন ক্লাব মিলনায়তন থেকে একটি আনন্দ মিছিল বের হয় বিভিন্ন সড়ক দক্ষিণ শেষে পথসভায় সবাই মিলিত হয়। বিএনপি কার্যালয়ের সামনে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন খান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ। সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রিয়াজ মাতুব্বর। সঞ্চালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ অনেকে।উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় মঞ্চে গিয়ে শেষ হয়।র‍্যালিতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য তাসভীর-উল ইসলাম, সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সরকার, এরশাদুল হাবিব নয়ন, পৌর বিএনপির আহ্বায়ক নুর মুহাম্মদ, জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদলসহ বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়েছে সরকার। তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষকরা।এই ভাতা ১ হাজার টাকা Read more

টেকনাফে মানবপাচারকারীর কবল থেকে ৬ জিম্মি উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ১
টেকনাফে মানবপাচারকারীর কবল থেকে ৬ জিম্মি উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা গহীন পাহাড়ে গড়ে উঠা মানবপাচারকারী চক্রের গোপন বন্দিশালা থেকে মুক্তিপণ আদায়ের জন্য ধরে নিয়ে যাওয়া ৬ Read more

জন্মদিনে শাকিবকে মেসির সঙ্গে তুলনা করে মিশার বার্তা
জন্মদিনে শাকিবকে মেসির সঙ্গে তুলনা করে মিশার বার্তা

গত ২৮ মার্চ ছিল ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের সহকর্মীদের Read more

চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে রাজি পাকিস্তান-আফগানিস্তান
চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে রাজি পাকিস্তান-আফগানিস্তান

চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। একইসঙ্গে ২ দেশ পরস্পরের রাজধানীতে রাষ্ট্রদূত নিয়োগ করতেও সম্মত হয়েছে।এটিকে উভয় Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন